‘সন্ত্রাসবাদে মদদ’ সৌদি আরবকে জার্মানির হুঁশিয়ারি

সৌদি আরবকে সন্ত্রাসীদের অর্থের যোগান ও মদদ দেয়া বন্ধ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল।
জার্মানির একটি পত্রিকায় এক সাক্ষাতকারে জার্মানির ভাইস চ্যান্সেলর দাবি করেন সৌদি উগ্রবাদীদের অর্থ দিচ্ছে এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
সাক্ষাতকারে গ্যাব্রিয়েল বলেন, ‘আমরা সৌদিকে বলে দিতে চাই যে সন্ত্রাসে মদদ দিয়ে পাড় পেয়ে যাওয়ার সময় শেষ। দেশটি বিশ্বজুড়ে জঙ্গিবাদের মতাদর্শ প্রচারে ব্যবহৃত ওয়াহাবি মসজিদগুলোতে অর্থ অনুদানের নামে কার্যত উগ্রবাদ উস্কে দিচ্ছে। জার্মানির নিরাপত্তার জন্য হুমকি হওয়া উগ্রবাদীরাও ওয়াহাবি সন্ত্রাসী মনোভাবাপন্ন’।
সৌদি আরবের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন না হলেও পশ্চিমাদের প্রধান আরবমিত্র সৌদি আরবের বিরুদ্ধে প্রথমবার সরাসরি অভিযোগ তুললেন ইউরোপের কোনো শীর্ষ নেতা।
সৌদি আরব মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে এর আগে অভিযোগ তুলেছিলো জার্মান গোয়েন্দারা।






