চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানদের উপর ধর্ম চাপিয়ে না দিতে আদালতের আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সন্তানের জনক ম্যানচেস্টারের এক মুসলিম বাবাকে সন্তানদের উপর ইসলাম ধর্ম চাপিয়ে না দেয়ার আদেশ দিয়েছেন ম্যানচেস্টারের পারিবারিক আদালত। সেই বাবার দুই ছেলে ও এক মেয়ে সবার বয়সই ১৬ বছরের নিচে।

২০১১ সাল থেকে এই সব শিশুকে খ্রিস্টান পরিবারের যত্নে রাখা হয়েছে। সেই সময় থেকে এখন পর্যন্ত মাত্র দুইবার সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তাদের বাবা। এরপর ২০১৫ সালে তিনি একটি আদালতের নথিতে সই করেন, সেখানে তিনি নিশ্চিত করেন যে তিনি আর ইসলাম বিষয়ে সন্তানদের সঙ্গে কথা বলবেন না।

এরপর থেকে তার উপরে নিষেধাজ্ঞা শিথিল হয়। তবে সেখানে শুধু একটি শর্ত থাকে তিনি কোনো চাপ তৈরি করা ছাড়া সন্তানদের সঙ্গে ধর্ম বিষয়ে কথা বলবেন।

সন্তানদের বাবার দাবি, তিনি ধর্মান্ধতার শিকার। কিন্তু ম্যানচেষ্টারের সামাজিক সেবা প্রতিষ্ঠানগুলো বলছে, তাদের চাওয়া হচ্ছে শিশুগুলোর স্বাভাবিক বিকাশ। তাদের মায়ের মৃত্যুর পর তাদের সেখানকার ফস্টার কেয়ার ফ্যামিলিতে নিয়ে যাওয়া হয়। এর আগে তাদের মাও জানিয়েছিলেন, তার সস্তানেরা নিজেদের মুসলিম মনে করে না। এর কিছুদিন পরেই তিনি মারা যান।

আদালতের তথ্য মতে, তাদের স্বামী স্ত্রীর মধ্যেও ভালো সম্পর্ক ছিলো না এবং একে অন্যের থেকে বিচ্ছিন্ন ছিলো। এর আগে পারিবারিক সহিংসতা ও সমাজকর্মীর উপর হাত তোলার অভিযোগ উঠে সেই বাবার বিরুদ্ধে। যদিও তিনি সেটা অস্বীকার করেন।

সন্তানদের নিজের কাছে রাখার জন্য এই পর্যন্ত ১৩ দফায় চেষ্টা চালিয়েছেন এই বাবা। তবে সর্বশেষ শুনানিতে, তাকে সাবধান করা হয় সন্তানদের ইসলাম বিষয়ে কোনো ধরনের চাপ না দেওয়ার জন্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT