চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি হলেন মীর কাশেমের আইনজীবী

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৪:২৩ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

সদ্য অবসরে যাওয়া এক বিচারপতি মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাশেম আলীর আইনজীবীর দায়িত্ব পালন করার প্রেক্ষাপটে পর্যবেক্ষণ দিয়েছেন প্রধান বিচারপতি। রাষ্ট্রীয় সুবিধা ভোগ করা অবসরপ্রাপ্ত বিচারপতিদের তিনি নিয়মনীতি অনুসরণ করতে বলেছেন। প্রতিক্রিয়ায় সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আইনের মধ্যে থেকেই তিনি মামলা পরিচালনায় যুক্ত হয়েছেন। তবে এটর্নি জেনারেল বলেছেন, বিচারপতি হিসেবে সরকারি সুবিধা থাকার মধ্যে আইন পেশায় যুক্ত হওয়া নৈতিকতাবিরোধী।

সর্বোচ্চ আদালতে আপিল শুনানির দ্বিতীয় দিনে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এটর্নি জেনারেল বলেন,‘ সদ্য অবসরপ্রাপ্ত একজন বিচারপতি যুদ্ধাপরাধী মীর কাসিম আলীর মামলায় আইনজীবী হিসেবে অংশ নিয়েছেন। এ ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। কারণ তিনি এখনো বিচারপতিদের বাসস্থান জাজেস কমপ্লেক্সে বসবাস করছেন, এখনো সরকারি গাড়ি ব্যবহার করছেন এবং নিরাপত্তার জন্য গানম্যান (ব্যক্তিগত নিরাপত্তাকর্মী) পাচ্ছেন। এ অবস্থায় যদি আইনপেশায় এসে মামলা লড়তে আদালতে আসেন, তবে তা হবে চরম নৈতিকতা বিরোধী’।

মামলায় যুক্ত হওয়া এবং সরকারি সুবিধা নেওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সাবেক বিচারপতি নজরুল ইসলাম। তিনি বলেন,’ সংবিধান আমাকে এই সুযোগ দিয়েছে, তা মেনেই আমি আইনজীবী দায়িত্ব পালন করছি। বাড়ি,গাড়ি ও গানম্যান আর কয়েক মাস পাচ্ছি। তবে এসবের অপব্যবহার আগেও করিনি, আর ভবিষ্যতেও করবো না’।

২০১৫ সালের ১২ ডিসেম্বর অবসরে যান হ্ইাকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা এখনো বহাল আছে। এরকম অবস্থায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীর পক্ষে মামলা পরিচালনায় যুক্ত হন তিনি।

শুনানির দ্বিতীয় দিনে মীর কাশেম আলীর আপিলের উপর যুক্তি উপস্থাপন শুরু করে আসামীপক্ষ। ১০টির মধ্যে ২টি অভিযোগের উপর যুক্তি উপস্থাপনের পর শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিমীর কাশেম আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT