আদালত

সদস্য সচিব পদ থেকে ফজলে নূর তাপস অব্যাহতি চেয়েছেন

সদস্য সচিব পদ থেকে ফজলে নূর তাপস অব্যাহতি চেয়েছেন

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত শনিবার এই পদত্যাগপত্র তিনি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে জমা দিয়েছেন বলে জানা গেছে।

সদ্য সমাপ্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আইনজীবীদের পরাজয়ের দুই দিনের মাথায় তাপসের পদত্যাগের এই খবর এল।

আইনজীবী সমিতির ওই নির্বাচনে সভাপতি ও সম্পাদক সহ মোট ১৪ টি পদের মধ্যে ১০ টি পদে জয় পায় বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। আর সহ-সম্পাদকসহ মোট ৪টি পদে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

বিষয়:পদত্যাগপত্র বঙ্গবন্ধু ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…