চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিকার সোনা চোরাচালানের গল্পে মোশাররফ-মেহজাবিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

লোভে পড়ে চোরাকারবারী হিসেবে মোশাররফ করিম অবশেষে স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে আটক হলো! ছবিসহ ক’দিন ধরেই এমন খবর দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমসহ সোশাল সাইটে। তবে এটা যে বাস্তবে নয় জানেন সবাই। আর এই বিষয়টি এবার আরো খোলাসা হতে যাচ্ছে শিগগির।

দালালের সহায়তায় মধ্যপ্রাচ্য পাড়ি দিলেও সুবিধা না পেয়ে দেশে ফেরত আসে অভিনেতা মোশাররফ করিম। ধারদেনা করে নিঃস্ব হয়ে পড়েন তিনি। ক্রমাগত সঙ্কট আর মেহজাবিনের সাথে বিয়ের কথাবার্তায় আর্থিক চাপ অনুভব করে মোশাররফ করিম। একসময় চোরাচালানকারী চক্রের সদস্য আ.খ.ম হাসানের খপ্পরে পড়ে যান তিনি। এয়ারপোর্ট টু এয়ারপোর্ট যাতায়াত। প্রতি চালানে নগদ টাকা। লোভ হতে থাকে মোশাররফের। চলে বিশেষ প্রশিক্ষণ। এরপর কাস্টমস গোয়েন্দার নজরদারিতে ধরা পড়া। তবে শরীরে বিশেষভাবে বহন করায় তা উদ্ধারে চলে নাটকীয়তা। শেষ পর্যন্ত কি ধরা পড়বেন মোশাররফ? মেহজাবিনের সাথে কি বিয়ে হবে না?

এমন টানটান উত্তেজনা নির্ভর গল্প নিয়েই বিশেষ টেলিছবি ‘স্বর্ণমানব’। আন্তর্জাতিক কাস্টমস দিবসে শাহজালাল বিমানবন্দরে সত্যিকার সোনা চোরাচালানের ঘটনা অবলম্বনে এই বিশেষ টেলিছবিটি মইনুল খানের গল্প ও সার্বিক তত্ত্বাবধানে নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকের বিভিন্ন চরিত্রে মোশাররফ করিম ও মেহজাবিন ছাড়াও আছেন অপর্ণা ঘোষ, সুজাত শিমুল, রওনক হাসানের মতো অভিনেতারা।

গোয়েন্দা কাহিনি নির্ভর শ্বাসরুদ্ধকর এই টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আই-তে ২৬ জানুয়ারি শুক্রবার রাত ৮টায়।

নাটকটি প্রসঙ্গে আবু হায়াত মাহমুদ বলেন, শাহজালাল বিমানবন্দরে অন্তরালে শুল্ক গোয়েন্দা সংস্থার গোয়েন্দা কাজের প্রতিচ্ছবি দেখা যাবে এই টেলিছবিতে। টেলিছবিটির শুটিংও হয়েছে শাহজালাল বিমানবন্দরেই। আশা করছি সমকালিন ঘটনা নিয়ে নির্মিত নাটকটি দর্শককে ছুঁয়ে যাবে।

প্রমোতে ‘স্বর্ণমানব’:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চোরাচালানমেহজাবিনমোশাররফ করিমস্বর্ণমানব
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

‘এখানে কেউ কাউকে ছাড় দেয় না’

জুলাই ৪, ২০২৬

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT