চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই বিয়ে করছেন নেহা, নাকি নতুন গানের প্রচারণা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২০
বিনোদন
A A

বিয়ের গুঞ্জন নিয়ে বেশ ক’দিন ধরেই সংবাদ মাধ্যমের চর্চায় রয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। এমনকি পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সাথে নতুন জীবন শুরুর আগেই তার অসংখ্য ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছাও জানাতে শুরু করেছেন।

কিন্তু সত্যিই কি বিয়ে করছেন নেহা? নাকি বিয়ের নামে তার পরবর্তী গানের প্রচারণা করছেন তিনি? এই দ্বিধা-দ্বন্দ্বেই এখন সময় পার করছেন তার ভক্তরা।

মূলত এই জটিলতার সৃষ্টি হয়েছে নেহা ও রোহনপ্রীত সিংয়ের শেয়ার করা তাদের আসন্ন নতুন গানের পোস্টারটি নিয়ে। পোস্টারটিতে দেখা গেছে, একদিকে পাঞ্জাবের গোলাপী রঙের ঐতিহ্যবাহী পোশাকে নেহা এবং অপরদিকে সাদা কুর্তা-পাজামা ও মাথায় পাগড়ি পরা রোহনপ্রীত সিংকে। দুজনেই একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে রয়েছেন। সেই সাথে পোস্টারের একদম উপের লেখা ‘নেহু দি বিহা’ অর্থাৎ নেহার বিয়ে।

একই সাথে সেখানে আরও দেখা গেছে লিরিক ও কম্পোজিশনে নেহা কক্করের নাম। ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি একটি মিউজিক ভিডিওর পোস্টার। যেখানে একসঙ্গে জুটি বাধছেন নেহা ও রোহনপ্রীত সিং। গানটি প্রকাশ্যে আসতে যাচ্ছে আগামি ২১ অক্টোবর।

তবে নিজের বিয়ে নিয়ে নিজেই গুঞ্জন ছড়িয়ে এভাবে গানের প্রচারণা করায় নেটিজেনদের অনেকেই নেহাকে নিয়ে সমালোচনা শুরু করেছেন। অনেকেই বলছেন, ‘এসব কেন করছেন? তবে কি মিউজিক ভিডিও রিলিজ করতেই নেহার এতশত নাটক!’

অনেকে ক্ষুব্ধ হয়ে বলছেন, ‘দয়া করে নাটক করবেন না!’

Reneta

এদিকে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে এ মাসেই বিয়ে করছেন নেহা। আগামি ২৬ অক্টোবর দিল্লিতে বসছে নেহা ও রোহনপ্রীতের বিয়ের আসর! এখন অপেক্ষা ২১ তারিখের, যার পর সব কিছু পরিষ্কার হয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেহা কক্করপোস্টারবিয়েমিউজিক ভিডিওরোহনপ্রীত সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT