চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই ধ্বংস হতে চলেছে পৃথিবী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A
অ্যান্ড্রোমিডা-মিল্কিওয়ে-পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে

সত্যিই ধ্বংস হতে চলেছে আমাদের চিরায়ত আবাস পৃথিবী। শুধু পৃথিবী নয়, যে গ্যালাক্সি বা ছায়াপথে পৃথিবীর অবস্থান, সেই মিল্কিওয়ে গ্যালাক্সি তার সবকিছু নিয়ে এগিয়ে চলেছে নিশ্চিত মৃত্যুর দিকে।

কেননা তার দিকে ধেয়ে আসছে বিশালাকার আরেক গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা।

অ্যান্ড্রোমিডা আমাদের মিল্কিওয়ে বা আকাশগঙ্গার সবচেয়ে কাছের গ্যালাক্সি। আকারেও মিল্কিওয়ে থেকে অনেক অ-নে-ক বড়।

মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যান্ড্রোমিডার ইতিহাস খুবই সহিংস। অতীতে সে ছোট ছোট গ্যালাক্সি আকর্ষণ করে নিজের ভেতর নিয়ে নিয়েছে… সোজা ভাষায় বলতে গেলে ‘খেয়ে ফেলেছে’।

ধ্বংস হয়ে যাওয়া সেসব ছোট গ্যালাক্সির বেঁচে যাওয়া তারাগুলো গুচ্ছ বা সারি বেঁধে শক্তিশালী অ্যান্ড্রোমিডার অংশ হিসেবে রয়ে গেছে। সেগুলো পরীক্ষা করে এ সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা।

পরীক্ষায় দেখা গেছে, গত প্রায় ১০ বিলিয়ন বছরে অ্যান্ড্রোমিডা বেশ কয়েকটি তুলনামূলক ছোট আকারের ছায়াপথগুলোকে নিজের শক্তিশালী মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে নিজের দিকে আকর্ষণ করে নিয়ে ছিন্নভিন্ন করে ফেলেছে।

Reneta

যখন অ্যান্ড্রোমিডা মাত্র নিজে গঠিত হওয়া শুরু করেছিল, তখন থেকেই ‘গ্যালাক্সি খাওয়া’র অভ্যাস তার। এবং সেসব ছোট হারিয়ে যাওয়া ছায়াপথের অস্তিত্বের ক্ষীণ পদচিহ্ন এখনো রয়ে গেছে।

এবার আমাদের পালা। একই পরিণতি মিল্কিওয়েকেও বরণ করতে হবে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। আর তার সঙ্গে ধ্বংস হতে হবে আমাদের পৃথিবীকেও।

তবে এজন্য মিল্কিওয়ের হাতে আরও প্রায় ৪ বিলিয়ন বছর রয়েছে বলে জানিয়েছেন মহাকাশ গবেষকরা। তারা এখন নতুন উদ্যমে গবেষণা করছেন অ্যান্ড্রোমিডাকে নিয়ে।

‘আগামী ৪ বিলিয়ন বছরের মধ্যে মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমিডার সংঘর্ষ হতে যাচ্ছে। সুতরাং আমাদের গ্যালাক্সি কোন ধরনের রাক্ষসের বিরুদ্ধে লড়তে যাচ্ছে সেটা জানতে পারলে মিল্কিওয়ের চূড়ান্ত পরিণতি সম্পর্কে ধারণা পেতে আমাদের সহজ হবে,’ জানালেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ‘রিসার্চ স্কুল অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’র গবেষক ড. ম্যাকি।

বিজ্ঞানীদের আশা, এ গবেষণার মধ্য দিয়ে জানা সম্ভব হবে কী উপায়ে আমাদের ছায়াপথকে গিলে খাবে অ্যান্ড্রোমিডা এবং তারপর কীভাবে ধীরে ধীরে তা ধ্বংস হবে। এছাড়াও হয়তো জানা সম্ভব হবে কেন এবং কীভাবে বিশাল অ্যান্ড্রোমিডা তার আশপাশের গ্যালাক্সিগুলোকে শেষ করে দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যালাক্সিপৃথিবী ধ্বংসমিল্কিওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাহাঙ্গীনগরে ধর্মঘট ও প্রশাসনিক অবরোধে ক্লাস বন্ধ

পরবর্তী

দেশজুড়ে সবার মনে ছড়িয়ে যাক চ্যানেল আই

পরবর্তী

দেশজুড়ে সবার মনে ছড়িয়ে যাক চ্যানেল আই

ওবায়দুল কাদের

খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে বিএনপির ও চিকিৎসকদের বক্তব্য এক না: কাদের

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT