চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই কি রাজ্জাক মারা গেছেন?: কবরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০১৭
বিনোদন
A A
পর্দার জনপ্রিয় জুটি কবরী ও রাজ্জাক

পর্দার জনপ্রিয় জুটি কবরী ও রাজ্জাক

রাজ্জাক আর কবরী, গত শতকের ষাট ও সত্তর দশকের অন্যতম জনপ্রিয় জুটি। কবরীর ভাষায়, ‘আমার প্রায় সব ছবির নায়ক ছিলেন রাজ্জাক। যতটুকু মনে পড়ে, ১৯টি ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি।’

গতকাল ২১ আগস্ট সোমবার সন্ধ্যায় নায়করাজ রাজ্জাকের মৃত্যু সংবাদ শুনে থমকে যান চিত্রনায়িকা কবরী। কী বলবেন, বুঝতে পারছিলেন না। তারপরও অনুরোধ রক্ষা করতে গিয়ে কিছু বললেন, ‘বিশ্বাসই করতে পারিনি। মনে হচ্ছিল, ভুল শুনছি। কিন্তু সত্যটাকে মেনে নিতে হলো। তার সঙ্গে আমার জুটি দর্শক গ্রহণ করেছিলেন। কত যে স্মৃতি রয়েছে, তা বলে শেষ করা যাবে না।’

রাজ্জাকের সঙ্গে প্রথম গাজী মাজহারুল আনোয়ারের যোগাযোগ ছবিতে সাইন করেন কবরী। কিন্তু এই ছবিতে অভিনয় করা হয়নি। এরপর কাজী জহিরের ময়নামতি চলচ্চিত্রেই প্রথম অভিনয় করেন তারা। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সরস ও নিটোল বন্ধুত্ব। রাজ্জাকের চেয়ে বয়সে ছোট হলেও তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। কবরী বললেন, ‘তার সঙ্গে আমার সব সময় খুনসুটি লেগেই থাকত। মতের অমিল হতো। তিনি বলতেন, এই রাগ করেছেন নাকি? আমি বলতাম, এই যাও চুপ, বেশি কথা বলবে না।’

জানালেন, এ বছর শুরুর দিকে রাজ্জাক যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। রাজ্জাক হাসপাতাল থেকে বাসায় আসার পর বলেছিলেন একদিন তার বাসায় যেতে। যাওয়া হয়নি।

রাজ্জাকের সঙ্গে কাজ করার কথা বলতে গিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা বললেন কবরী। বললেন, ‘শুটিংয়ে তার সঙ্গে ঝগড়া  হতো। আমি একটা কথা বললে তিনি উল্টোভাবে উত্তর দিতেন। তিনি একটা কথা বললে আমি মানতাম না। ওই বয়সে একটা ছেলেমানুষি ছিল।’

রাজ্জাকের সঙ্গে ২০ বছর কথা বলেননি কবরী। আবার যখন কাজ করতে গেছেন, ভুলে গেছেন পুরোনো কথা। বললেন, ‘ঝগড়া হলেও একজন আরেকজনকে উপেক্ষা করার কোনো উপায় ছিল না। আজ অনেক কিছু মনে পড়ছে। মনে হচ্ছে, সত্যিই কি রাজ্জাক মারা গেছেন?’

Reneta

 

কবরী বলেন, নায়করাজ রাজ্জাকের চলে যাওয়ার কথা বিশ্বাসই করতে পারিনি। অনেকক্ষণ মনে হচ্ছিল আমি ভুল শুনছি। কিন্তু সত্যটাকে মেনে নিতে হলো। তাঁর সঙ্গে আমার জুটি দর্শকেরা সাদরে গ্রহণ করেছিলেন। অনেক ছবিতে অভিনয় করেছি আমরা। কত যে স্মৃতি রয়েছে তা বলে শেষ করা যাবে না। এই মৃত্যুটা কিছুতেই যেন মেনে নিতে পারছি না। তাঁর আত্মা যেন শান্তি পায় সেই দোয়া করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবরীরাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT