বিনোদন

‘সত্তা’র প্রযোজককে মিষ্টিমুখ করিয়েছেন কল্লোল

‘সত্তা’র প্রযোজককে মিষ্টিমুখ করিয়েছেন কল্লোল

‘সত্তা’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম

‘সত্তা’ ছবিটি মুক্তি পাবে পহেলা বৈশাখে। কিন্তু তার আগেই গতকাল সোমবার রাতে ছবিটির বিশেষ প্রদর্শনী হলো পাবনার রূপকথা প্রেক্ষাগৃহে। কেন? ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল জানান, ছবির গল্পকার ও প্রযোজক সোহানী হোসেনের জন্যই তিনি এই প্রদর্শনীর আয়োজন করেন। এ সময় সোহানী হোসেনকে মিষ্টিমুখ করিয়েছেন কল্লোল।

আজ মঙ্গলবার ফেসবুকে হাসিবুর রেজা কল্লোল লিখেছেন, ‘তাঁর জন্য বিশেষ প্রদর্শনী, পাবনার রূপকথা সিনেমা হলে। অনেক খুশি হলেন তিনি। যে দায়িত্ব আমার কাঁধে উঠিয়ে দিয়েছিলেন, তা সম্পন্ন করতে পেরেছি, তাঁর দৃষ্টিতে সফলভাবে! সোহানী আপা লেখা আর টাকা আমার হাতে তুলে দিয়েছিলেন বিশ্বাস আর আস্থা নিয়ে, কতটা পূরণ করতে পেরেছি জানি না। যারা দেখেছেন গতকাল সোমবার রাতে—সোহানী আপার কাছের মানুষ, এমনকি তাঁর গাড়ির ড্রাইভার, সিকিউরিটি গার্ড, সিনেমা হলে টিকেট দেখে দেখে টর্চ লাইট জ্বালিয়ে সিট দেখানো মানুষটাও। সবাই বাকরুদ্ধ ছিলেন, বিস্মিত ছিলেন। আমি লজ্জায় কুঁকড়ে যাচ্ছিলাম বারবার।’

জানালেন, পাবনার রূপকথা প্রেক্ষাগৃহের মালিক সোহানী হোসেন।

‘সত্তা’র গল্পকার ও প্রযোজক সোহানী হোসেনকে মিষ্টিমুখ করান পরিচালক হাসিবুর রেজা কল্লোল
‘সত্তা’র গল্পকার ও প্রযোজক সোহানী হোসেনকে মিষ্টিমুখ করান পরিচালক হাসিবুর রেজা কল্লোল

‘সত্তা’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম। ২০১৪ সালের ১৬ নভেম্বর ঢাকার এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়। গত রোববার ফেসবুকে ‘সত্তা’র নতুন পোস্টার প্রকাশ করা হয়।

আজ রাতে কল্লোল জানিয়েছেন, ‘সত্তা’র হল ট্রেলার আজ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে কোনো কর্তন ছাড়াই পাশ হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…