চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্তর বছর বয়সে কাকে পাশে চান দীপিকা?

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৮:১৪ অপরাহ্ণ ২২, মে ২০১৭
বিনোদন
A A
দীপিকা পাড়ুকোন ও ভিন ডিজেল

দীপিকা পাড়ুকোন ও ভিন ডিজেল

লাল গালিচায় হেঁটে কান উৎসব মাতালেন দীপিকা পাড়ুকোন। ল’রিয়েলের শুভেচ্ছা-দূত হিসেবে কান উৎ​সবে হেঁটেছেন তিনি। কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গেও। ফ্রান্স টুয়েন্টিফোরকে দেওয়া একটি সাক্ষাৎ​কারে দীপিকা জানিয়েছেন ৭০ বছর বয়সের বার্ধক্যে তিনি কী চান এবং কাকে পাশে চান সেই প্রসঙ্গে।

দীপিকা বললেন, ‘আমার যখন সত্তর বছর বয়স হবে, তখন ছোট একটা ঘরে থাকতে চাই। যেখান থেকে সুন্দর প্রকৃতি দেখা যাবে। ঘরভরা সন্তান এবং নাতি-নাতনিদের পাশে চাই। আমি চাই শান্তিময় একটা জীবন ।’

এরপর হলিউডে অভিনয় প্রসঙ্গে কথা বললেন দীপিকা। জানালেন, ভিন ডিজেল থাকাতেই স্বাচ্ছন্দ্যে অভিনয় করতে পেরেছেন তিনি। এরপর যা বললেন তা শুনে চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার দশা। দীপিকা স্বীকার করলেন, ভিন ডিজেল নাকি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তিনি বললেন, ‘ভিন ডিজেল আমাকে ভালোবাসে। আমার দেখা সবচাইতে অসাধারণ একজন মানুষ। দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি আমরা। তিনি সারাজীবন আমার ভালো বন্ধু হয়ে থাকবেন।’

৩১ বছর বয়সী দীপিকা কানের লাল গালিচা মাতিয়েছেন দুই দিন। প্রথম দিন মারচেসা নত্তে ব্র্যান্ডের জুয়েল টোনড মেরুন পোশাক এবং পরের দিন সবুজ রঙের ব্র্যান্ডন ম্যাকওয়েল গাউনে মোহনীয় রূপে হাজির হয়েছেন দীপিকা। কানে তার উপস্থিতি নজর কেড়েছে সবার। ভারতে ফিরেই সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবতী’র কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তিনি। ডেকান ক্রনিকল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার শাবনূরের সদস্য পদ স্থগিত হলো

পরবর্তী

প্রথমবারের মত রক সংগীত নিয়ে মুক্ত আলোচনা

পরবর্তী
রক সংগীত আলোচনা সভার লোগো

প্রথমবারের মত রক সংগীত নিয়ে মুক্ত আলোচনা

ইমরান

‘আমার চিকুনগুনিয়া হয়েছে’

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT