চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতর্ক থাকতে বলছেন কাসেমিরো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপ থেকে ফেভারিটদের বিদায় শুরু হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন জার্মানি, রানার্সআপ আর্জেন্টিনা ও পর্তুগাল ছিটকে গেছে ইতিমধ্যেই। অন্য ফেভারিটদের মধ্যে অবশ্য সদর্পেই টিকে আছে ব্রাজিল। তাদের এবারের লড়াই নক আউটে। পা হড়কালে ফেরার সুযোগ নেই। সতীর্থদের তাই সতর্কই থাকার আহ্বান মিডফিল্ডার কাসেমিরোর।

মেক্সিকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে সোমবার মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচ।

গুরুত্বপূর্ণ এ ম্যাচকে সামনে রেখে ২৬ বছর বয়সী মিডফিল্ডার কাসেমিরো বলেছেন, জার্মানির এমন পরিণতির পর আগে থেকে কিছুই নিশ্চিত বলা যাবে না।

গ্রুপপর্বে মেক্সিকো আর সাউথ কোরিয়ার কাছে হেরেই বিদায় নিয়েছে জার্মানি। তাই শুধুমাত্র ফেভারিট তকমা থাকলেই কেবল ব্রাজিল জিতবে এমনটা মনে করছেন না কাসেমিরো।

‘জার্সি কখনো ম্যাচ জেতাবে না। জার্মানির দিকে তাকালেই সেটা বোঝা যায়। ওদের দলে ফেভারিট সব খেলোয়াড় থাকার পরও প্রথম পর্বেই ছিটকে গেল।’

মেক্সিকোর গোলরক্ষক ওচোয়াকে নিয়েও চিন্তিত ব্রাজিল শিবির। ২০১৪ বিশ্বকাপে ওচোয়াই গ্রুপপর্বে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল স্বাগতিকদের।

Reneta

সবশেষে নিজের দলকে নিয়ে আশাবাদী কথাই বলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার, ‘আমাদের দলে উঁচুমানের খেলোয়াড়রাই আছে। ফেভারিট ক্লাবগুলোতেই খেলে তারা। এই বিষয়ে আমরা অনেকটাই নিশ্চিত।’

‘একটা দলের দুই একজন খেলোয়াড় কখনো দল জেতাতে পারে না। আমাদের দলে নেইমার, কৌতিনহোর মতো বিশ্বমাপের খেলোয়াড় রয়েছে। তবে ম্যাচ জেতানোর জন্য আমাদের দক্ষ একটা দলও রয়েছে।’ -যোগ করেন কাসেমিরো।

‘আমাদের মধ্যে শ্রদ্ধা, স্থিরতা ও নিরহঙ্কারের বিষয়টা আছে। মেক্সিকোর বিপক্ষে জিততেই খেলতে হবে আমাদের। খেলায় হার-জিত থাকবে। আমরা হেরে গেলেও সেরা খেলা খেলে হারবো। আপনারা একটা অসাধারণ ম্যাচ দেখার অপেক্ষায় থাকুন।’ কাসেমিরোর আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাসেমিরোব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT