জনপদ

সড়ক দুর্ঘটনায় ব্যাংকার দম্পতি নিহত

রাতের সময় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য জরুরি সেবা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের সময় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য জরুরি সেবা উপস্থিত, দুর্ঘটনাস্থলের আশেপাশে যানবাহন ও লোকজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদারীপুর শহরে ট্রাকচাপায় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ও তার স্ত্রী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে মোটরসাইকেলে শরীয়তপুরে কর্মস্থলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে,  মাদারীপুরের প্রধান সড়কের শিশু পার্কের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের পাশে ধাক্কা লেগে ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই দু’জন মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ দুটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। পরে ট্রাকটিতে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

নিহত মনিরুল ইসলাম গ্রামীণ ব্যাংকের শরীয়তপুর জেলার ডোমসার শাখা ব্যবস্থাপক ছিলেন এবং তার স্ত্রী একই শাখার কর্মকর্তা ছিলেন। নিহত মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় ও স্ত্রী ফারহানা ইসলামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা এলাকায়।

 

বিষয়:গ্রামীণ ব্যাংক ট্রাকচাপা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…