বলিউডের ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্ত এখন ব্যস্ত আছেন ইউরোপ সফরে। ইউরোপের পাহাড়, নদী সব ঘুরে ঘুরে দেখছেন তিনি। তবে একা নন, সঙ্গে আছেন তার পুরো পরিবার। পরিবার নিয়েই যেন ইউরোপ আবিষ্কারে মেতে আছেন সঞ্জয়। আর ওদিকে সঞ্জয়ের স্ত্রী মান্যতা ব্যস্ত আছেন ভ্রমণের ছবি পোস্ট করা নিয়ে।
প্রতিদিনই তাদের নতুন নতুন ছবিতে ভরে যাচ্ছে ইন্সটাগ্রামের দেয়াল। তাদের দুই সন্তান শাহরান আর ইকরা দারুণ সব পোজ দিচ্ছে ছবিগুলোতে।
সঞ্জয়–পরিবারের এই ভ্রমণ শুরু হয় এ মাসের প্রথম দিকে। আর শুরুতেই তারা যান ইতালির রোমে। এখন তারা মজে আছেন ফ্রান্স দর্শনে। আর সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ দম্পতি।
আরও বেশ কিছু দর্শনীয় স্থানে বেড়ানো বাকি আছে তাদের। সে সব দেখে তবেই না ঘরে ফেরা। আর ততদিনে ইউরোপ যাত্রীর ইন্সটাগ্রাম ভারি হয়ে যাবে মজার মজার ছবিতে। এনডি টিভি।










