বিনোদন

সঞ্জয়ের অসুস্থতায় অনিশ্চিত তিন ছবির ভাগ্য, প্রযোজকরা কি অপেক্ষা করবেন?

বৃদ্ধ ব্যক্তির ছবি, তিনি নীল শার্ট পরা, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ ব্যক্তির ছবি, তিনি নীল শার্ট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। শারীরিক অবস্থা খারাপ থাকায় দ্রুত চিকিৎসা শুরু করতে যুক্তরাষ্ট্র যাবেন তিনি। তার হাতে আছে ‘কেজিএফটু’, ‘শমশেরা’ এবং ‘পৃথ্বীরাজ চৌহান’ সিনেমার কাজ। প্রশ্ন উঠেছে, সঞ্জয়ের জন্য কি প্রযোজকরা অপেক্ষা করবেন? নাকি সঞ্জয়ের বদলে অন্য কোনো অভিনেতাকে নেয়া হবে?

হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে ৮ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। ১০ আগস্ট বাড়ি ফিরলেও জানিয়ে দেন, শারীরিক অসুস্থতার কারণে কাজ থেকে সাময়িক বিরতি নিবেন তিনি। এরপরেই জানা যায় তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর।

যশ রাজ ফিল্মসের ‘শমশেরা’ ছবির এক সদস্য এ প্রসঙ্গে বলেছেন, ‘আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে ছবি মুক্তি দেয়া এমনেও সম্ভব নয়। এখনই শুটিং শেষ করে থিয়েটারে মুক্তি দেয়ার কোনো তাড়া নেই।’

তৃতীয় ধাপে আছে সঞ্জয়ের ক্যানসার। তাই চিকিৎসা শুরু করতে দেরি করা যাবে না। কিন্তু কত দিন লাগবে সুস্থ হয়ে শুটিং-এ ফিরতে, তা অনিশ্চিত। তাই অনিশ্চয়তায় তার হাতে থাকা ছবিগুলোর ভাগ্যও। -বলিউড হাঙ্গামা

বিষয়:কেজিএফ টু ক্যানসার পৃথ্বীরাজ চৌহান শমশেরা সঞ্জয় দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…