অপরাধ

‘সজীব ওয়াজেদ জয় পরিষদের’ নামে প্রেস বিজ্ঞপ্তি, আটক ২

চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়ার ছবি, যা আইন ও অপরাধের বিষয়বস্তুকে নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ সংগঠনের নামে ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করেছে বলে প্রেস বিজ্ঞপ্তি প্রচারের দায়ে দুইজনকে আটক করেছে র‌্যাব-১।

আটকরা হলেন- লায়ন মতিউর রহমান টিপু ও প্রকৌশলী এম আই তনয়।

বুধবার রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকা থেকে তাদের আটকের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

তিনি জানান, ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ নামের সংগঠনটি অনুমোদনহীন সংগঠন। সংগঠনের নামে ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করেছে বলে প্রেস বিজ্ঞপ্তি প্রচার করে, যা জনমনে ভীতি ও বিভ্রান্তির সৃষ্টি করে।

ভুয়া নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর দায়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিষয়:আটক ২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…