নদী ভাঙ্গন কবলিত শরীয়তপুরের সখিপুর ও নড়িয়ায় উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
সোমবার সন্ধ্যায় বেসরকারী স্ট্যাম্পফোর্ড বিশ্বদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ঢাকাস্থ শরীয়তপুরের সখিপুর পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।
উপ-মন্ত্রী বলেন, আমি নদী ভাঙ্গন কবলিত সখিপুরের উন্নয়নে সম্ভাব্য যা যা করণীয় তার সবই করব৷ এলাকার উন্নয়নে অতীতের মতো আগামী দিনেও শুধু আপনাদের মূল্যবান পরামর্শ চাই৷ আপনাদের সবার সহযোগিতায় সখীপুর উপজেলাকে আমি বাংলাদেশের অন্যতম উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত করব।
উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই উল্লেখ করে এনামুল হক শামীম বলেন, বাংলাদেশ আজ সর্বক্ষেত্রেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে৷ তাই তিনি আজ শুধু বাংলাদেশের নেতাই নন৷ বিশ্ব নেতৃবৃন্দও এখন তার সুদৃঢ় নেতৃত্বের প্রশংসা করে।








