চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সক্ষমতা উন্নয়ন কাঠামো’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৬
অর্থনীতি
A A

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জন্য খসড়া সক্ষমতা উন্নয়ন কাঠামো বিষয়ক একটি কর্মশালা বৃহস্পতিবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার সচিব আবদুল মালেক কর্মশালার প্রধান অতিথি ছিলেন । কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)-এর সহকারি আবাসিক প্রতিনিধি শায়লা খান। কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি), সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী।

স্থানীয় সরকার সচিব আবদুল মালেক স্থানীয় সরকার শক্তিশালীকরণে সরকারের রাজনৈতিক অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ আরো শক্তিশালী এবং দক্ষ করে গড়ে তোলার জন্য একটি কার্যকর এবং যুগোপোযোগী সক্ষমতা উন্নয়ন কাঠামো থাকা জরুরি।

কর্মশালায় অংশগ্রহণকারি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের প্রতিনিধি, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ ও এনজিও-সমূহের প্রতিনিধি খসড়াটির বিস্তারিত আলোচনা করেন এবং তাদের সুচিন্তিত মতামত দেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের অংশীদারজন ও সকলের মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ এই কাঠামোটি চূড়ান্ত করবে।

এই কাঠামো প্রণয়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা উন্নয়ন চাহিদা নিরূপণ করা এবং এ সকল চাহিদা পূরণে একটি উপযোগী কাঠামো বাস্তবায়ন। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এই কাঠামোর অন্তর্ভুক্ত।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

Reneta

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট ও উপজেলা পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ), সুইস এজেন্সি ফর ডেভেলাপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), ড্যানিডা, ইউএনডিপি ও ইউএনসিডিএফ ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্যামসাং গ্যালাক্সি নোট ৭ প্রত্যাহার

পরবর্তী

ফেসবুকের ওপর নিয়ন্ত্রণ, বজ্র আঁটুনির ফস্কা গেরো

পরবর্তী

ফেসবুকের ওপর নিয়ন্ত্রণ, বজ্র আঁটুনির ফস্কা গেরো

এশিয়া-আফ্রিকায় জিকা ঝুঁকিতে ২শ কোটি মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT