শিক্ষা

সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলে শিক্ষার্থীরা স্কুলে ফিরছে, শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে  প্রাক প্রাথমিক থেকে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে সভায় এ মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে মন্ত্রী এ সিদ্ধান্ত জানান।

মন্ত্রী বলেন, এ সময় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে এবং আইইডিসিআর ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে।

মন্ত্রী আরও জানান, আগামী ২৮ মার্চ শনিবার থেকে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনীর ক্লাস সম্প্রচার করা হবে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত ৩ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১৬ হাজার ৫৬৯ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক মানুষ।

বিষয়:করোনা করোনা ভাইরাস কোচিং বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…