চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতি খাতে বরাবরই আমাদের দাবী উপেক্ষিত: গোলাম কুদ্দুছ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১১, জুন ২০২০
বিনোদন
A A

বর্তমান সরকার নিজেদের সংস্কৃতিবান্ধব বলে আসলেও প্রস্তাবিত বাজেটে প্রতিবারের মতো এবারও সংস্কৃতি খাতকে অবহেলিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি অঙ্গনের অভিভাবক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেটকে ‘গতানুগতিক বাজেট’ বলেও মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) নতুন প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে বরাদ্দ দেয়া হয়েছে ৫৭৯ কোটি টাকা। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৭৮ কোটি টাকা বেশি। গত অর্থবছরের এ খাতে বাজেট ছিলো ৫৭৬ কোটি, এবং সংশোধিত বাজেট ছিল ৫০১ কোটি টাকা।

সংস্কৃতি খাতের বাজেট নিয়ে নিজেদের হতাশার কথা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে এই সংগঠক বলেন, সংস্কৃতি খাতে যে বাজেট এবার প্রস্তাব করা হয়েছে, তাতে গেল বছরের মতো এবারও আমরা হতাশ। গত অর্থবছরের তুলনায় কিছুটা হয়তো বেড়েছে, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি সংস্কৃতি খাতে মোট বাজেটের ১ শতাংশ বরাদ্দ দেয়া।

সরকার একদিকে বলছে আমরা অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ সংস্কৃতি বান্ধব জাতি, মানুষে মানুষে মৈত্রী বন্ধন গড়ে তুলতে চাই, কিন্তু বাস্তবতা হলো বাজেটে সরকারের সেই সব কথার প্রতিফলন এবারও ঘটেনি।

তবে করোনা পরিস্থিতিতে এই বাজেটকে বিশেষ বিবেচনায় রাখছেন, এমনটাও বললেন এই সংগঠক। তিনি বলেন, এবার হয়তো করোনা পরিস্থিতির জন্য জাতীয় বাজেট অন্যরকম ভাবে উপস্থাপিত হয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতির জন্য সব সময়ই একইরকম হতাশার। করোনার কারণে এবারের বাজেটকে বিশেষ দৃষ্টিতে দেখছি, তবু আমরা মনে করি সংস্কৃতি খাতে আরো বেশি বাজেট বরাদ্দ দেয়া উচিত ছিলো। কিন্তু ভবিষ্যতে আমাদের প্রস্তাবনা থাকবে, জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে কমপক্ষে মোট বাজেটের এক শতাংশ বরাদ্দ দেয়া। কারণ আমরা মনে করি, যে কোনো পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে হলেও সংস্কৃতির বিকল্প কিছু নাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট ২০২০লিড বিনোদনসম্মিলিত সাংস্কৃতিক জোটসংস্কৃতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়ছে মোবাইল ফোন ব্যবহারের খরচ

পরবর্তী

ব্যাংকে ১০ লাখ টাকার বেশি রাখলে খরচ বাড়বে

পরবর্তী

ব্যাংকে ১০ লাখ টাকার বেশি রাখলে খরচ বাড়বে

বাজেট

বাজেটে ১ লাখ ৯০ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT