শিক্ষা

শিক্ষার্থীদের মানবিক বোধসম্পন্ন করে গড়ে উঠতে হবে: সংস্কৃতিমন্ত্রী

ডেইলি স্টার অ্যাওয়ার্ড-সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

শিক্ষার্থীদের মানবিক বোধসম্পন্ন করে গড়ে ওঠার পরামর্শ দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ডেইলি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ১৯তম ডেইলি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলে কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলে কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ১৯তম ডেইলি স্টার অ্যাওয়ার্ড। সেখানে পঁচানব্বইটি স্কুলের মোট দুই হাজার পঞ্চান্ন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

পুরস্কৃত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে সন্তানদের নিয়ে গর্বিত হবার পাশাপাশি এমন উদ্যোগকে স্বাগত জানান অভিভাবকরা।

পুরস্কৃতরা আগামী দিনে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

বিস্তারিত দেখুন হাবিবা নাজনীন মিথিলার ভিডিও রিপোর্টে:

বিষয়:আসাদুজ্জামান নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…