সংস্কার নিয়ে কালক্ষেপনে মনে হচ্ছে কারো ভিন্ন উদ্দেশ্য আছে: তারেক রহমান
রাজধানীর একটি সড়কে বিএনপির সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা হচ্ছে অভিযোগ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। রাজধানীতে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংষ্কার নিয়ে কালক্ষেপনে মনে হচ্ছে কারো ভিন্ন উদ্দেশ্য আছে। বলেছেন, আদালতের রায় অবজ্ঞা করে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি দেখেছে মানুষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






