বাংলাদেশ

সংস্কার কাজ চলায় কাঁচপুরে আবারও তীব্র যানজট

কাঁচপুর ব্রিজ-যানজট

দ্বিতীয় কাঁচপুর সেতু এবং ওভারপাস চালু হওয়ার পর যানজট অনেকটা সহনীয় পর্যায়ে নেমে এলেও সম্প্রতি কাঁচপুর সেতুকে ঘিরে আবারও তীব্র যানজট শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সংস্কার কাজ চলায় এ অবস্থা।

কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে দাবি করছেন তারা।

প্রায় ৬ মাস স্বাভাবিক থাকলেও আবারো যানজটের পুরোনো চেহারায় ফিরেছে কাঁচপুর। থেমে থেমে শুরু হয়েছে যানজট। কখনো কখনো ৫ থেকে ৭ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয় সেই যানজটের সারি।কাঁচপুর ব্রিজ-যানজট

সেতুর পশ্চিম পাড়ে সংযোগ সড়কের সংস্কার কাজ হওয়ায় এবং পুরাতন সেতুর মেরামত কাজ চলায় এ যানজটের সৃষ্টি বলে জানান কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন।

চলমান সংস্কার কাজ শেষ হতে আরও কমপক্ষে ১০-১২ দিন সময় লাগবে। নির্দেশনা না থাকায় নতুন সড়ক পরিবহন আইনের প্রয়োগ করছে না পুলিশ।

বিষয়:কাঁচপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…