সংসদ সদস্যদের ফেসবুক-টুইটারে সক্রিয় করতে আ. লীগের কর্মশালা

রাজনীতির মাঠের বাইরে ভার্চুয়াল জগতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে সক্রিয় করতে নিজ দলের সংসদ সদস্যদের জন্য কর্মশালার আয়োজন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আগামী ৭ থেকে ৯ মে তিন দিনব্যাপী কর্মশালাটি হবে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে।
রোববার সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আরো উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






