চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যালয়ের খেলার মাঠে আন্ডারপাস নির্মাণ বন্ধ করতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউতে অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের খেলার মাঠে আন্ডারপাস নির্মাণ বন্ধ করতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিদ্যালয়ের সামনের রাস্তায় বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আন্ডারপাস নির্মাণে আমাদের কোন অসুবিধা নেই। কিন্তু বিদ্যালয়ের মাঠে কেন আন্ডারপাস করতে হবে। এতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের খেলাধূলাসহ বার্ষিক সকল আয়োজনে বিঘ্ন ঘটবে। শ্রী হারাবে বিদ্যালয়ের পরিবেশ।

শিক্ষকরা বলেন, বিদ্যালয়ের মাঠ শুধু খেলার মাঠ নয়, বরং এটি এলাকার ‘পাবলিক প্লেস’। স্কুল ছুটির পর এলাকার শিশুরাও এই মাঠে খেলাধুলা করতে আসে। খেলাধুলার ব্যবস্থা না থাকলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে।

মানববন্ধনে বলা হয়, গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও সেতু মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা জেনেছেন। এই বিদ্যালয় মাঠ বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিদ্যালয়ের খেলার মাঠে আন্ডারপাস নির্মাণ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজধানীর উচ্চ বিদ্যালয়ের জেষ্ঠ্য শিক্ষক মাহমুদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন: আজ সকালে বিদ্যালয়ের দেয়াল ভেঙে ৩০ ফিট মাঠের ভেতরে আন্ডারপাসের কাজ করা হবে এমনটা জানিয়ে সংশ্লিষ্টরা আসেন। তারা দেয়াল ভাঙ্গার যন্ত্রপাতিও নিয়ে আসেন। সাথে সাথে আমরা প্রতিবাদ জানাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জানানো হয়। পরে আমরা নিয়মতান্ত্রিকভাবে রাস্তায় প্রতিবাদ জানাই। আমরা তো আন্ডারপাসের বিপক্ষে না, কিন্তু বিদ্যালয়ের নিজস্ব মাঠে কেন আন্ডারপাস হবে?

Reneta

তিনি বলেন, আমরা আগামী রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিব। যাতে বিদ্যালয়ের মাঠে কোন প্রকার আন্ডারপাসের কাজ না হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্ডারপাস নির্মাণবিদ্যালয়ের মাঠমানববন্ধনরাজধানী উচ্চ বিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২, ২০২৬

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT