চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে কেরালার মুখ্যমন্ত্রীর ভারতের নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A
কেরালা-নাগরিকত্ব আইন-প্রস্তাবনা

ভারতের বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) আইন বাতিলের দাবি জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাবনা উত্থাপন করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান।

মঙ্গলবার বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে এ প্রস্তাবনা পেশ করেন তিনি।

বিশেষ অধিবেশনটি মূলত রাখা হয়েছিল লোকসভা ও বিধানসভায় শিডিউলড কাস্ট ও শিডিউলড ট্রাইব গোষ্ঠীর অন্তর্ভুক্তদের (দলিত) জন্য সংরক্ষণের মেয়াদ আরও ১০ বছর জন্য বাড়ানোর জন্য। কিন্তু নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে জনমনে ছড়িয়ে পড়া ব্যাপক উদ্বেগ ও বিরোধিতার বিষয়টি মাথায় রেখে মুখ্যমন্ত্রী প্রস্তাবনাটি উত্থাপন করেন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রস্তাবনাটি পেশ করার সময় মঙ্গলবার পিনারাই বিজয়ান বলেন, সিএএ ভারতের ‘ধর্মনিরপেক্ষ’ পরিচয় এবং ভিত্তির পরিপন্থী। এর ফলে দেশে নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ধর্মীয় বৈষম্য সৃষ্টি হবে।

‘এই আইন সংবিধানের মৌলিক ভাবধারা ও মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। দেশের মানুষের মধ্যে তৈরি হওয়া অস্থিরতার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের উচিত আইনটি প্রত্যাহার করার উদ্দেশ্যে যথাযথ পদক্ষেপ নেয়া,’ বলেন তিনি।

ভারতে জাতি-শ্রেণি-পেশা নির্বিশেষে চলমান গণবিক্ষোভ বিশ্বসম্প্রদায়ের সামনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে উল্লেখ করেন বিজয়ান। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, তার রাজ্যে সিএএ’তে অনুত্তীর্ণদের জন্য কোনো ডিটেনশন সেন্টার নির্মাণ হবে না।

বিশেষ অধিবেশনে কেরালা বিধানসভার একমাত্র বিজেপি সদস্য ও. রাজাগোপাল এই প্রস্তাবনার বিরোধিতা করেন। তিনি বলেন, লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই সিএএ পাস হয়ে গেছে। সুতরাং এখন এই প্রস্তাবনা বেআইনি।

অন্য কেউই প্রস্তাবনাটির বিরোধিতা করেননি। বরং ইতোমধ্যে কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের বিরোধী দলীয় জোট ইউডিএফ বামপন্থি সরকারের কাছে দাবি জানিয়েছে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটি প্রস্তাবনা পাস করতে।

ট্যাগ: কেরালানতুন নাগরিকত্ব আইনবিতর্কিত নাগরিকত্ব আইনভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদক সংক্রান্ত তথ্য-অভিযোগ জানাতে হটলাইন

পরবর্তী

ইভিএম পদ্ধতিতে নির্বাচন স্বচ্ছ হওয়া সম্ভব: কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের-মোদিকে আমন্ত্রণ

ইভিএম পদ্ধতিতে নির্বাচন স্বচ্ছ হওয়া সম্ভব: কাদের

কেরালা-নাগরিকত্ব আইন-প্রস্তাবনা বিধানসভায় পাস

কেরালা বিধানসভায় নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাবনা পাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT