চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদের অনুপাতেই ইউপিতে আওয়ামী লীগের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে অনুষ্ঠিত রাজনৈতিক প্রতীকে প্রথম ইউপি নির্বাচনের প্রথম দফায় আওয়ামী লীগেরই জয়জয়কার। জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় এমপিদের সংখ্যার সমানুপাতেই ইউপিতে সরকারি দল নিরঙ্কুশ জয় পেয়েছে। বর্তমান সংসদে ৭৮ শতাংশ আসন থাকা সরকারি দলের প্রার্থীরা তৃণমূলের নির্বাচনে জয় পেয়েছে ৮০ শতাংশ ইউনিয়নে।

দলীয় প্রতীকে প্রথম ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হয় ৩৬ জেলার ৭১২টি ইউনিয়নে। বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী সব জেলায়ই বিপুল সংখ্যাগরিষ্ঠ দল সাত বছরের বেশি সময় ধরে দেশ শাসন করা আওয়ামী লীগ।

সরকারি দলের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন পাঁচশর বেশি ইউপিতে। আওয়ামী লীগের দশ ভাগের এক ভাগও পায়নি বিএনপি, মানে তারা ৫০টিতেও জিততে পারেনি।

তবে দুই দলের বিদ্রোহী এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা প্রায় ১০০ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সহিংসতা হওয়া পিরোজপুরের বেশ কিছু ইউনিয়নে জিতেছে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দল জাতীয় পার্টি জেপি।

খুলনা বিভাগে বেশীর ভাগ ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধু বাগেরহাটেই ৭৩টির মধ্যে ৭২টিতেই জয়ী হয়েছে আওয়ামী লীগ।

চট্টগাম বিভাগের চিত্রও প্রায় একইরকম। কুমিল্লা জেলার একটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হলেও অন্য সকল চেয়ারম্যান আওয়ামী লীগের। নোয়াখালির সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সব ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীরা। কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের প্রায় সব ইউনিয়নেই বিজয়ী হয়েছে নৌকা।

Reneta

ঢাকার দোহারে অনুষ্ঠিত নির্বাচনে পাঁচটি চেয়ারম্যান পদ ভাগ করে নিয়েছেন আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীরা। ময়মনসিংহের নয়টি ইউনিয়নে চারটি করে ভাগ করে নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি, একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী।

তবে মাদারীপুর ও শেরপুরে বেশীর ভাগ চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ থেকে। রাজশাহী ও বরিশাল বিভাগেও বেশিরভাগ ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগ। বরিশাল জেলায় ৭৯টির মধ্যে ৭৩টিতেই নৌকা জয়ী হয়েছে।

সিলেটে অনুষ্ঠিত ৯টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দুটি করে ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে। অন্য পাঁচ জায়গায় চেয়ারম্যান হয়েছেন দল দুটির বিদ্রোহী প্রার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচনইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT