চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংশয় নিয়ে আবারও মাঠের বাইরে শাহাদাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৫
স্পোর্টস
A A

আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গেলেও শঙ্কা কাটিয়ে মাঠে ফিরছিলেন বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন রাজিব। তবে দ্বিতীয় দফায় আঘাত পেয়ে মাঠ ছাড়ায় টেস্টের বাকি চারদিন তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েই এখন দেখা দিয়েছে সংশয়।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের প্রথম ওভারেই আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান শাহাদাত হোসেন। প্রথম ওভারের দ্বিতীয় বলটি করার সময় পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে আঘাত পান শাহাদাত। এরপর আর বল করতে পারেননি। পরে শাহাদাতের ওভার শেষ করেন সৌম্য সরকার।

মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দলের ফিজিও শাহাদাতকে বাইরে নিয়ে যান। শাহাদাত আঘাত পাওয়ায় শুরুতে সাফল্য পেয়েও কিছুটা চিন্তায় ছিল টিম টাইগার্স। তবে শঙ্কা কাটিয়ে আবার মাঠে ফেরেন তিনি। মাঠে ফিরে তাইজুলের বলে সামি আসলামের ক্যাচ ধরে আনন্দ করতে দেখে মনে হয়েছিল আঘাতটা গুরুতর নয়।

কিন্তু সমস্যা হয় দ্বিতীয় দফায় আঘাত পাওয়ায়। বিরতির সময় শাহাদাতকে নিয়ে বোলিং অনুশীলন করছিলেন কোচ হিথ স্ট্রিক। তিনটি বল করার পর আবারও পিচের উপর পড়ে যান শাহাদাত। এরপর আর উঠে দাঁড়াতে পারেননি। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ইনজুরি আক্রান্ত আরেক পেসার রুবেল হোসেনের জায়গায় এই টেস্টে দলে নেয়া হয়েছিল শাহাদাতকে। তার ইনজুরি গুরুতর হলে বড় রকমের সমস্যায় পড়বে দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টবাংলাদেশ-পাকিস্তানশাহাদাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জোড়া শতকে পাকিস্তান ৩২৩/৩

পরবর্তী

আফগান নারীকে পিটিয়ে হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী

আফগান নারীকে পিটিয়ে হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

অবৈধ পথে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ অনেক

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT