চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ পথে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ অনেক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:৩৬ পূর্বাহ্ন ০৬, মে ২০১৫
বাংলাদেশ
A A

অবৈধ পথে সাগর দিয়ে বিদেশে পাড়ি জমানোর পর অনেকেই নিখোঁজ রয়েছেন বছরের পর বছর। এদের কারো মৃত্যু হয়েছে, কেউ কেউ আটক রয়েছেন কারাগারে। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ফিরে আসা কক্সবাজারের কয়েকজন যুবক এসব তথ্য জানান।

কক্সবাজার শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রামু উপজেলার দারিয়ারদিঘী গ্রাম। ওই এলাকার মৃত কাদের হোসেনের পুত্র মো. আলম নিখোঁজ রয়েছে গত ৩ বছর ধরে। গোটা এলাকায় এমন নিখোঁজ শিশু ও কিশোরের সংখ্যা অনেক। যাদের অধিকাংশেরই বয়স ১২ থেকে ১৮ এর মধ্যে।

এই এলাকার অধিবাসীরা বলছেন, দালালদের সঙ্গে মালয়েশিয়ায় গিয়ে অনেকেই এখনো নিখোঁজ রয়েছে। তাদের কোনো সন্ধান কেউ পাচ্ছেনা।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলমগীর বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য এই এলাকার বহু লোক অবৈধভাবে নৌপথে পাড়ি দিয়েছে। এদের মধ্যে অনেকের খবর পাওয়া যাচ্ছে না।

এলাকার ভুক্তভোগীরা মনে করছেন থাইল্যান্ডে যে গণকবর পাওয়া গেছে তাদের মধ্যে অনেকেই থাকতে পারে।

থাইল্যান্ড ও মালয়েশিয়ার ক্যাম্প থেকে প্রাণ নিয়ে ফিরে আসা কয়েকজনের দাবি  সরকার যেন সেইসব দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন।

Reneta

এ বিষয়ে সাম্প্রতিক পুলিশি তৎপরতা বেড়েছে বলে জানান কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।

তিনি বলেন, মানব পাচাররোধে আমরা জিরো টলারেন্স হিসেবে কাজ করে যাচ্ছি। মানব পাচাররোধে কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এলাকার সুশীল সমাজ, স্থানীয় জনগণ নিয়ে মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

থাইল্যান্ডে গণকবর পাওয়ার পর কক্সবাজারের ছয়জন চিহ্নিত মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ।

সাজাভোগ করে দেশে ফেরা এসব যুবককে স্বনির্ভর করতে নানাভাবে সহায়তা দিচ্ছে বেসরকারি সংস্থা ইপসা। তাদের হিসেবে গত এক বছরে কক্সবাজার সীমান্ত দিয়ে পাচার হয়েছে কমপক্ষে ৫ হাজার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ‌বৈধ প‌থে বি‌দেশ‌নি‌খোঁজমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাপানে জ্বালানি বিষয়ক আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ

মার্চ ১৪, ২০২৬

খেলার মাঠের সংকট কাটাতে সরকারের নতুন পরিকল্পনা

মার্চ ১৪, ২০২৬

যে কারণে ‘ধুরন্ধর ২’-এর প্রস্তাব ফিরিয়ে দেন অনিল

মার্চ ১৪, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম বৈঠক অনুষ্ঠিত

কোনদিন শেষ প্রথম অধিবেশন? রাষ্ট্রপতির ভাষণে কত ঘণ্টা আলোচনা?

মার্চ ১৪, ২০২৬

ফিলিস্তিনি হওয়ায় অস্কারে অংশ নিতে পারছেন না এই অভিনেতা

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT