চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া শতকে পাকিস্তান ৩২৩/৩

রেজাউল করিম রেজাউল করিম
৬:১৭ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৫
স্পোর্টস
A A

ইউনিস-আজহারের জোড়া শতকে ঢাকা টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। শুরুর ধাক্কা কাটিয়ে বড় স্কোরের পথেই হাটছে সফরকারীরা। দিনশেষে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২৩ রান করেছে মিজবাহ বাহিনী।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৯ আর ব্যক্তিগত ৮ রান করে প্রথম আউট হন মোহাম্মদ হাফিজ। এরপর দলীয় ৫৮ রানে দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার সামি আসলাম। এরপরই জুটি বেধে দলকে শক্ত অবস্থানে দাঁড় করান ইউনিস খান ও আজহার আলী। তৃতীয় উইকেট জুটিতে দু’জনে মিলে যোগ করেন ২৫০ রান।

শুরুর আনন্দের পর প্রায় সারাদিনই হতাশায় কেটেছে বাংলাদেশের। মাঝে দুইবার আনন্দের উপলক্ষ্য এলেও‘নো’ বলের কারণে সেটা হয়নি। শহিদের বলে আজহার এবং সৌম্য সরকারের বলে আউট হয়েছিলেন ইউনিস। তারা দু’জনেই ‘নো’ বলের কল্যাণে বেঁচে যান।

তবে বাংলাদেশকে শেষ বেলায় কিছুটা স্বস্তি এনে দেন মোহাম্মদ শহিদ। আজহারের সঙ্গে ২৫০ রানের জুটি গড়ে আউট হন ইউনিস খান। আউট হওয়ার আগে খেলেন ১৪৮ রানের অনবদ্য ইনিংস। ক্যারিয়ারের ২৯তম এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ইউনিস। টেস্টে এখন সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির সংখ্যা সমান হলো ইউনিসের।

এই ম্যাচের সেঞ্চুরি দিয়ে ডন ব্র্যাডম্যানের ২৯তম সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছেন পাকিস্তানের মিডল অর্ডারের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তবে ২৯ সেঞ্চুরি পেতে ব্র্যাডম্যানের লেগেছিল ৫২ টেস্ট। আর ইউনিস সেটা করলেন ৯৮তম টেস্টে।

ইউনিসের সঙ্গী আজহার তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ৪১তম টেস্টে অষ্টম সেঞ্চুরি করলেন আলী। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১২৭ রানে। আর ৯ রান নিয়ে অপরাজিত তার সঙ্গী অধিনায়ক মিজবাহ-উল হক।

Reneta

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ শহিদ । অপর উইকেটটি পান স্পিনার তাইজুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টবাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT