ভবিষ্যতে আর কেউ যাতে স্বৈরশাসক না হতে পারে সে জন্য সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য আনা না কি সংবিধানই বদলে ফেলা উচিত এ নিয়ে দু’ধরনের মতামত দিয়েছেন দুজন বিশেষজ্ঞ। সাবেক সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী বলছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দায়িত্ব নেওয়া নতুন সরকারের প্রধান কাজ হবে সময়ের চাহিদা পূরণে নতুন সংবিধান তৈরি করা। আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলছেন, প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা সীমিত করে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করাই এ মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।






