অন্যান্য

সংবিধানবহির্ভূত ‘উচ্চভিলাসী কর্মকাণ্ড’ রুখবে উচ্চ আদালত

সংবিধানবহির্ভূত ‘উচ্চভিলাসী কর্মকাণ্ড’ রুখবে উচ্চ আদালত

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, গণতন্ত্র রক্ষায় সুপ্রিম কোর্ট তার সংবিধানপ্রদত্ত ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে খন্দকার দেলোয়ার হোসেন এর একটি মামলায় উচ্চ আদালতের রায়ের উদ্বৃতি দিয়ে, সংবিধানবহির্ভূত কোনো উচ্চভিলাসী কর্মকাণ্ডকে চিরদিনের মতো বিদায়ের কথা বলেন তিনি। 

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আয়োজনে ইউএসএইডের জাস্টিস ফর অল প্রোগ্রামের সহযোগিতায় সাভারে বিভিন্ন স্তরের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান।

‘অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচারিক কাজের যথাযথ মূল্যায়ন এবং সাফল্য নির্ধারণের মানদণ্ড নিরূপন’ শীর্ষক ওই কর্মশালায় প্রধান অতিথি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আলোচনায় অংশ নিয়ে বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধিতে কিছু সুপারিশ তুলে ধরেন প্রধান বিচারপতি।

গণতন্ত্র রক্ষায় দেশের সর্বোচ্চ আদালতের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।

কর্মশালায় বিচার বিভাগের মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের আরো ভূমিকা রাখার কথা জানান মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…