চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক’ নির্বাচন চায় ইসলামিক আন্দোলন

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৫:১৪ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের ইসলামিক আন্দোলনের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (Proportional Representation) নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের লক্ষে আইন প্রণয়নসহ নির্বাচন কমিশনকে (ইসি) ১৫ দফা প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে তারা এ প্রস্তাব তুলে ধরে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে অংশ নেন দলটির ১১জন প্রতিনিধি।

সংলাপ শেষে সাংবাদিকদের কাছে প্রস্তাবগুলোর সার-সংক্ষেপ তুলে ধরেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

Banglabid

দলটির মূল দাবিগুলো হচ্ছে, কমিশনকে দলীয় প্রভাব মুক্ত রাখা, সর্বোচ্চ আদালত কর্তৃক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা, স্বরাষ্ট্র, সংস্থাপন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কমিশনের নিয়ন্ত্রণে রাখা, প্রয়োজনে সেনা মোতায়েন, অনলাইনে মনোনয়ন পুরন ও জমাদান প্রক্রিয়া সহজ করা, প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমানো, ইভিএম ব্যবহার না করা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়া ১২ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেলে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসবে কমিশন। ১৪ সেপ্টেম্বর সকালে কল্যাণ পার্টি, বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ১৭ সেপ্টেম্বর সকালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টি, ১৮ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বিকেলে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ২০ সেপ্টেম্বর সকালে গণফ্রন্ট, বিকেলে গণফোরাম, ২১ সেপ্টেম্বর সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকেলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে ইসির সংলাপ হবে।

তবে বড় দলগুলোর সঙ্গে সংলাপের তারিখ এখনও ঠিক হয়নি।

Reneta

এর আগে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর গত ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। ৪০টি নিবন্ধিত দলের মধ্যে ৩০ আগস্ট পর্যন্ত ৫টি দলের সঙ্গে সংলাপ শেষ করেছে কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী আন্দোলনইসলামী আন্দোলন বাংলাদেশনির্বাচন কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পদ্মাবতী’ নিয়ে শহীদ কাপুরের রহস্যময় উত্তর

পরবর্তী

নিজের কারণেই কাজ হারালেন ঐশ্বরিয়া

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের কারণেই কাজ হারালেন ঐশ্বরিয়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তিন তারকার সেলফি

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT