স্বাস্থ্য

ষাটোর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী করোনার বুস্টার ডোজের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী করোনার বুস্টার ডোজের বিষয়ে আলোচনা করছেন, মুখে মাস্ক ও গায়ে জ্যাকেট পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ৬০ ঊর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে ১৮ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আজ আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ পর্যন্ত ছয় কোটি লোককে সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। চার কোটি লোক ডাবল ডোজ টিকা পেয়েছে। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা কার্যক্রম নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত হওয়তে এই মুহূর্তে আফ্রিকা থেকে বাংলাদেশে কাউকে না আসার অনুরোধ জানানো হয়েছে। জরুরি হলে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে। সশস্ত্র বাহিনীর দায়িত্বে থাকতে পারে। টেস্ট ২৪ থেকে ৪৮ ঘণ্টা নিয়ে আসার চিন্তা ও রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

বিষয়:ওমিক্রন প্রতিরোধ করোনাভাইরাস নতুন ভ্যারিয়েন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…