চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শ্রেষ্ঠ গীতিকার’ হলেন পুলিশ সুপার দেওয়ান লালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

উপমহাদেশের অন্যতম সম্মানজনক মিউজিক অ্যাওয়ার্ডের আসন ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’-এ শ্রেষ্ঠ গীতিকার হলেন দেওয়ান লালন আহমেদ; যিনি বাংলাদেশে পুলিশের পুলিশর সুপার। তিনি ‘পাসওয়ার্ড’ নামে একটি আধুনিক গান লেখার জন্য গীতিকার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করেছেন।

১০ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে জমকালো আয়োজনে দেওয়ান লালনের হাতে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার তুলে দেন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। তার আরও একটি গানের মিউজিক ভিডিও নির্মাণের জন্য শ্রেষ্ঠ ভিডিও নির্মাতা হিসেবে সম্মাননা পেয়েছেন চন্দন রায় চৌধুরী।

বাংলাদেশ পুলিশের ‘এসপি’ দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস এ পুলিশে নিয়োগ পান। তিন শতাধিক গান লেখার পাশাপাশি তিনি সৃজনশীল একাধিক বইও লিখেছেন। ২০১৬ সাল থেকে অমর একুশে বই মেলায় তার লেখা ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’, ‘পুলিশের খেরোখাতা’ (দুই কিস্তি), ‘বিতং বনে বনবনিয়ে’ (শিশুতোষ)সহ একাধিক বই প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ পুলিশের কর্মকর্তা হয়েও সংগীতে অবদান রেখে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ অর্জন করায় নিজেকে গর্বিত মনে করছেন দেওয়ান লালন আহমেদ। পাশাপাশি তার এই অর্জনে বাংলাদেশ পুলিশেরর জন্যেও গৌরবের বলে বলে মনে করেন তিনি।

দেওয়ান লালনের লেখা ‘পাসওয়ার্ড’ গানের সুর সংগীত অটোমলাল মুনের এবং কণ্ঠ দিয়েছেন ফিডব্যাক ব্যান্ডের লুমিন রহমান। এ সাফল্যের অংশীদার তারাও উল্লেখ করেন দেওয়ান লালন বলেন, গীতিকার হিসেবে এটাই আমার প্রথম অর্জন।

তিনি বলেন, মুন এবং লুমিন চমৎকারভাবে গানটি দর্শকদের কাছে পরিবেশন করেছেন। তাদের কাজে সবসময় আন্তরিকতা ও যত্ন খুঁজে পাই। আর চ্যানেল আইয়ের মতো প্ল্যার্টফম আমাকে সম্মাননা দিয়েছে এটা আমার জন্য সত্যি গর্বের। এই সম্মাননা আগামীতে আরও গান তৈরির অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সবার প্রতি কৃতজ্ঞতা।

Reneta

১৫ তম আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে গুণী শিল্পী ফেরদৌস ওয়াহিদকে। চ্যানেল আই কর্তৃপক্ষ জানান, পহেলা জানুয়ারি দুপুর ৩ টা ৫ মিনিটে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দেওয়ান লালন আহমেদফাহমিদা নবীফিডব্যাকলিড বিনোদনসামিনা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT