চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় হামলায় অভিযুক্ত ‘ন্যাশনাল তৌহিদ জামাত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় প্রায় তিনশ’ মানুষের প্রাণ কেড়ে নেওয়া নৃশংস হামলাটি আন্তর্জাতিক সন্ত্রাসীদের সহায়তায় স্থানীয় এক ইসলামিক দল চালিয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।

কেবিনেট মন্ত্রী রাজিথা সেনারাত্নে বলেন, সাত আত্মঘাতী হামলাকারী যারা ইস্টার সানডের এই হামলা পরিচালনা করেছে, তারা ‘ন্যাশনাল তৌহিদ জামাত’ এর সঙ্গে সম্পর্কযুক্ত শ্রীলঙ্কার নাগরিক।

এই দলটি এরআগে বৌদ্ধ মূর্তি ভাঙার মতো কাজও করেছিলো এবং ২০১৬ সালে তাদের এক নেতাকে আটক করা হয় ধর্মান্ধতা ছড়ানোর অভিযোগে।

বোমারুদের আন্তর্জাতিক সম্পর্ক খুঁজে বের করার জন্য পররাষ্ট্রগুলোর সহযোগিতা চেয়েছেন সেখানকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসিনা।

প্রেসিডেন্টের এক মুখপাত্র জানান, গোয়েন্দা তথ্য বলছে, বিদেশি সন্ত্রাসী সংস্থাগুলো এই স্থানীয় সন্ত্রাসীদের পেছনে কাজ করেছে। রাষ্ট্রপতি সেজন্য বিদেশি রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেছেন।

ভয়াবহ এই হামলার এক সপ্তাহেরও কম সময় আগে, ন্যাশনাল তৌহিদ জামাতের নাম পুলিশ কর্তৃপক্ষকে জমা দেয়া হয়েছিল, সেখানেও ক্যাথলিক চার্চে হামলার হুমকির কথা উল্লেখ ছিলো।  সেদেশের টেলিকমিউনিকেশন মন্ত্রী হারিন ফার্নান্দো একটি চিঠির ছবি টুইটারে তুলে ধরেছেন। যেখানে ‘সম্ভাব্য পরিকল্পিত আক্রমণের তথ্য’ শিরোনামের ওই চিঠিতে নাম এবং অন্যান্য বিষয়েও বিস্তারিত বলা হয়েছে।

Reneta

কেন এই নৃশংসতা প্রতিরোধ করা হলো না এবং সেখানকার প্রধানমন্ত্রী কেন তদন্ত করলেন না, সেজন্য আবারও টুইট করে তিনি কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী রনিল উইক্রেমেসিঙ্গে বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই হামলার ব্যাপারে জানতেন না। তবে আমাদের নিশ্চয়ই দেখা উচিত, কেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হলো না।

রোববার সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ২৯০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫শ’রও বেশি। এভাবে চার্চ ও হোটেলে বিদেশিদের হত্যার নৃশংসতা চালায় আইএস এবং আল কায়েদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কাহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT