চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় সিরিজ বোমা: নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩শ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় গির্জা ও পাঁচ তারকা হোটেলসহ ৮টি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০-এ দাঁড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও প্রায় ৫শ’ মানুষ।

এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ২৪ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাত পর্যন্ত ১৩ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে বলে পুলিশ মুখপাত্র রুয়ান গুনাসেকেরার বরাত দিয়ে জানিয়েছে কলম্বো গার্ডিয়ান।

Banglabid

হতাহতের সর্বশেষ সংখ্যাটিও নিশ্চিত করেন পুলিশের এই মুখপাত্র।

বিবিসি জানায়, রাজধানী কলম্বোতে সেইন্ট অ্যানথনি’স সমাধিক্ষেত্র ও উপাসনালয়, তিনটি পাঁচতারকা হোটেল শ্যাংরি লা, দ্য কিংসবারি ও সিনামন গ্র্যান্ড, দেহিওয়ালা চিড়িয়াখানার পার্শ্ববর্তী হোটেল এবং দেমাটাগোডার একটি আবাসিক অঞ্চলে বোমা হামলা চালানো হয়।শ্রীলঙ্কা-ইস্টার সানডে-সিরিজ বোমা হামলা

অন্যদিকে রাজধানীর বাইরে নেগম্বোর সেইন্ট সেবাস্টিয়ান’স চার্চ এবং বাটিকালোয়া শহরের আরেকটি উপাসনালয়ে ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে কাছাকাছি সময়ে বোমা হামলার ঘটনা ঘটে।

Reneta

প্রথম হামলাটি চালানো হয় সেইন্ট অ্যানথনি’স সমাধিক্ষেত্রে। এরপর সেইন্ট সেবাস্টিয়ান’সে। তারপর একের পর এক বাকি স্থানগুলোতে।

কলম্বো টেলিগ্রাফ জানায়, সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে।

দেশটির গণমাধ্যম বলছে, রাজধানী কলম্বোসহ আটটি স্থানে চালানো হামলার বেশিরভাগই ছিল আত্মঘাতী বোমা বিস্ফোরণ। ওই হামলাকারীদের আটক করতে গিয়ে প্রাণ গেছে তিন পুলিশ কর্মকর্তার।

এরই মাঝে শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দরে শক্তিশালী বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পরে বিমান বাহিনী বোমাটি নিষ্ক্রিয় করতে সফল হয়।শ্রীলঙ্কা-ইস্টার সানডে-সিরিজ বোমা হামলা

পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে জানায়, স্থানীয় সময় রোববার রাতের দিকে রাজধানী কলম্বোতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের মূল টার্মিনালের সামনে একটি প্রধান সড়কে ‘ঘরে তৈরি’ একটি পাইপ বোমা পাওয়া যায়। সড়কটি রোববার ইস্টার সানডের অনুষ্ঠানে সিরিজ বোমা হামলার ঘটনার পর কড়া নিরাপত্তার সঙ্গে খোলা রাখা হয়েছিল।

পুলিশের ওই সূত্র গণমাধ্যমকে জানায়, একটি পাইপের ভেতর বিস্ফোরক ঢুকিয়ে বোমাটি তৈরি করা হয়েছিল।

শ্রীলঙ্কান বিমান বাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন গিহান সেনেভিরত্নে জানিয়েছেন, এই আইডি’টি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- পরিবর্তিত বিস্ফোরক যন্ত্র) স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‘এটি একটি ছয় ফুট লম্বা পাইপ বোমা। রাস্তার পাশে এটি রেখে দেয়া হয়েছিল। আমরা সেখান থেকে বোমাটি সরিয়ে নিয়ে বিমান বাহিনীর একটি আলাদা ঘাঁটিতে নিয়ে গিয়ে নিরাপদে বোমাটি নিস্ক্রিয় করতে সফল হয়েছি,’ বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কা-বোমা হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্লপের কাতারে নাম লেখালেন করণ জোহর?

পরবর্তী

শ্রীলঙ্কার শোকে মধ্যরাত থেকে অন্ধকার রাখা হবে আইফেল টাওয়ার

পরবর্তী

শ্রীলঙ্কার শোকে মধ্যরাত থেকে অন্ধকার রাখা হবে আইফেল টাওয়ার

নেইমার ফিরলেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT