ক্রিকেট

শ্রীলঙ্কায় ঘাম ঝরালেন তামিম-সৌম্যরা

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বিশ্বকাপের পর প্রথম সিরিজ, অথচ স্কোয়াডে নেই সেই দলের পাঁচ ক্রিকেটার। তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলঙ্কায় পৌঁছে পরেরদিনই অনুশীলনে নেমে পড়েছে নতুন মোড়কের বাংলাদেশ। রোববার প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ঘাম ঝরিয়েছেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা।

তিন ওয়ানডের সিরিজ খেলতে শনিবার শ্রীলঙ্কায় পৌঁছায় বাংলাদেশ দল। আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

বিষয়:তামিম ইকবাল শ্রীলঙ্কা সৌম্য সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…