চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কান বোর্ডের দিকে তাকিয়ে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্ত হয়ে আছে। চলছে দুই দলের ক্রিকেটারদের প্রস্তুতিও। তবে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণার অপেক্ষা ফুরাচ্ছে না। করোনা পরবর্তী প্রথম হোম সিরিজ হওয়ায় আয়োজনের নানা দিক চূড়ান্ত করতে সময় নিচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী শনিবার সংবাদমাধ্যমকে জানালেন, সিরিজের শিডিউল চূড়ান্ত করা নিয়ে স্বাগতিক দেশের বিলম্বের কারণ।

‘আপনারা জানেন যে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা যে বিস্তারিত তথ্যদি চেয়েছিলাম, লঙ্কান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তারা তাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছে। কোয়ারেন্টাইনের ব্যাপারে তারা চেষ্টা করছে বিষয়গুলো যত কমিয়ে নিয়ে আসা যায়।’

‘প্রত্যেক দেশেই পরিবর্তিত পরিস্থিতি বৈশ্বিক মহামারির কারণে। শ্রীলঙ্কাতেও বিভিন্ন নিয়ম-কানুন জারি হয়েছে, আমাদের দল যখন সফর করবে, সেই কথা চিন্তা করে তারা বিষয়টিকে কতটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেই ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে। এভাবেই তারা আমাদের জানাচ্ছে।’

বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, লঙ্কান বোর্ডের বিলম্বে বিসিবি ও জাতীয় দলের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়ছে না, ‘আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি তো আর বন্ধ রাখা যাবে না। আমাদের ট্রাভেল বুকিং, আমাদের অনুশীলন পরিকল্পনা, ঢাকায় আমরা কবে থেকে অনুশীলন শুরু করবো এগুলো আমরা পরিকল্পনা করে রেখেছি। সেভাবেই আমাদের কার্যক্রম চলছে।’

সফরে গিয়ে তিন দিনের মাথায় অনুশীলনে নামা যাবে শুরুতে এমনটাই জানিয়েছিল শ্রীলঙ্কা। তবে এখন শোনা যাচ্ছে কোয়ারেন্টাইন বাড়তে পারে। বিসিবি সিইও অবশ্য জানালেন, সেটি সপ্তাহখানেকের বেশি হবে না।

Reneta

‘এখনও আমরা এই বিষয়ে (১৪ দিন কোয়ারেন্টাইন) চিন্তা করিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যতটা জানিয়েছে, সাতদিন হয়তো সর্বোচ্চ থাকতে হবে। সেভাবেই আলোচনা হচ্ছে। আমরা আশা করছি সাতদিনের মধ্যেই যদি সীমাবদ্ধ রাখা যায় তাহলে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেভাবেই এগোতে পারবো। এখন আমরা এই বিষয়ে কথা না বলি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উত্তর পেলে তারপর আমরা এই ব্যাপারে কথা বলতে পারব।’

এ মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেভাবেই চলছে মিরপুরে টাইগারদের প্রস্তুতি। ২৪ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। সফরকারী দলের ক্রিকেটারদের লঙ্কায় গিয়ে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হলে কিছুটা পেছাতে পারে সিরিজ শুরুর সময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT