চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে পেয়েই বদলে গেল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বাংলাদেশের দেখাদেখি হাথুরুসিংহের শ্রীলঙ্কাও টস জিতে বোলিং নিয়েছিল। আগের ম্যাচে বাংলাদেশ প্রথম ওভার থেকে চেপে ধরে জিম্বাবুয়েকে। কিন্তু এ ম্যাচে ঘটল তার উল্টো। লঙ্কান বোলারদের উপর চাপ সৃষ্টি করে জিম্বাবুয়ে ২৯০ রান সংগ্রহ করে ফিরেছে।

জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ১৩ ওভারে ৭৫ রানের। সলোমন মায়ার ৩৭ বলে ৩৪ করে পেরেরার বলে কাটা পড়েন। অন্যপ্রান্ত আগলে রাখেন অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা। ৮৩ বলে ৭৩ করে যান তিনি। ১০ চারে সাজানো ইনিংসে।

তিনে নামা ক্রেইগ আরভিন (২) ব্যর্থ হলেও দাঁড়িয়ে যান ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজা। মাসাকাদজাকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে পরের ধাপটা সামলে নেন টেলর। তবে ইনিংস বড় করতে পারেননি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফিরেছেন ৪ চারে ৩৮ রানে।

ম্যালকম ওয়ালার এসে রান বাড়ানোয় মন দেন। ২ চার এক ছক্কায় ৩৫ বলে ২৯ রানের বেশি অবশ্য করতে পারেননি। কিন্তু অন্তপ্রান্ত আগলে রাখা রাজাকে যোগ্য সঙ্গ দিয়ে ৫৭ রানের কর্যকরী জুটিতে ভূমিকা রাখেন।

রাজা শেষ পর্যন্ত থাকলেন। শেষদিকে স্লগ করার চেষ্টা চালিয়ে গেলেন। তাতে দলীয় সংগ্রহটা তিনশ ছুঁইছুঁই জায়গায় গেল। ৬৭ বলের ইনিংস খেলে হাসিমুখে ফেরার সময় রাজার নামের পাশে ঝলমলে ৮১ রান। অপরাজিত ইনিংসটি ৮ চার ও এক ছক্কায় সাজানো।

শেষদিকে ২ ছয়ে ১৮ বলে ১৯ রানের ইনিংস খেলেছেন পিটার মুর।

Reneta

লঙ্কানদের সফল বোলার দানুস্কা গুনাথিলাকা, ৩৭ রানে ৩ উইকেট দখল তার। থিসারা পেরেরা নিয়েছেন ২ উইকেট। অন্য উইকেটটি লাকমালের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮১০ পর্বে শেষ হচ্ছে ‘আমার ছবি’

পরবর্তী

ছেলেটিকে এভাবে মেরে ফেলতে দেখেও কেউ এগিয়ে এলো না!

পরবর্তী
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেটিকে এভাবে মেরে ফেলতে দেখেও কেউ এগিয়ে এলো না!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-নির্বাচন কমিশন

যে নির্বাচনে জিতলেও ক্ষতি, হারলেও ক্ষতি

সর্বশেষ

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT