চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলংকার মহিলা ক্রিকেটাররা যৌন নির্যাতনের শিকার

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
২:৫৬ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৫
স্পোর্টস
A A

শ্রীলংকা জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটাররা তাদেরই ক্রিকেট ম্যানেজমেন্ট কর্তাদের দ্বারা নিয়মিত যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। সম্প্রতি এক তদন্ত প্রতিবেদনে এরকম ঘটনার আভাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

শুক্রবার শ্রীলংকার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

গত বছর নভেম্বরের একটি ঘটনা। জাতীয় দলে জায়গা পেতে হলে কিংবা জায়গা ধরে রাখতে হলে  মহিলা ক্রিকেট দলের কর্তাদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে।

এরপরই শ্রীলংকার দেশের সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি নেইমাল দেশানায়েকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

গত বুধবার আদালতে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে জানানো হয়, শ্রীলংকা মহিলা ক্রিকেট দলের কিছু কিছু খেলোয়াড় মহিলা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত কিছু লোকের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছে।

তদন্ত প্রতিবেদনে, যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ডিসিপ্লিনারি কমিটিকে বলা হয়েছে।

Reneta

তবে তদন্ত প্রতিবেদনে কারা এর সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে সে ব্যাপারে পরিস্কার করে কিছু বলা হয়নি।

গত বছর অক্টোবরে শ্রীলংকা মহিলা দলের একজন সিনিয়র সদস্য স্থানীয় মিডিয়ায় অভিযোগ করে বলেন, দলে জায়গা ধরে রাখতে হলে মহিলা ক্রিকেট দলের ম্যানেজমেন্টের কর্তাদের সঙ্গে যৌন মিলনে বাধ্য করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহিলা ক্রিকেট দলশ্রীলংকা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুত মৌলভীবাজার

জুন ১৭, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

জুন ১৭, ২০২৬

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT