চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রম আইন কি যুগোপযোগী ও শ্রমিক বান্ধব?

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১০:৫০ পূর্বাহ্ণ ০১, মে ২০১৭
আদালত
A A

শ্রমিকের অধিকার সুনিশ্চিতে আইনি হাতিয়ার হিসেবে আমাদের দেশে রয়েছে “শ্রম আইন ২০০৬”,  তবে শ্রম আইন ‘শ্রমিক বান্ধব আইন নয়’ বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান।

“শ্রম আইন ২০০৬” এ শ্রমিক নিয়োগ, মালিক ও শ্রমিকের মধ্যে সম্পর্ক, সর্বনিম্ন মজুরীর হার নির্ধারণ, মজুরী পরিশোধ, কার্যকালে দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের জখমের জন্যে ক্ষতিপূরণ, ট্রেড ইউনিয়ন গঠন, শিল্প বিরোধ উত্থাপন ও নিষ্পত্তি, শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যাণ ও চাকুরীর অবস্থা ও পরিবেশ এবং শিক্ষাধীনতা সংশ্লিষ্ট বিষয়াদি উল্লেখ রয়েছে।

আইনজীবী খুরশীদ আলম খান

তবে  শ্রম আইন যে শ্রমিক বান্ধব নয় তার যুক্তি হিসেবে আইনজীবী খুরশীদ আলম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এই আইনে শ্রমিকদের যে ক্ষতিপূরণের বিষয় উল্লেখ রয়েছে, তা অনেক ক্ষেত্রে হাস্যকর! এবং ক্ষতিপূরণের পরিমাণ একেবারেই কম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শ্রমিকের প্রাপ্য ক্ষতিপূরণ বুঝে পাবার ক্ষেত্রেও রয়েছে দীর্ঘ অনিশ্চয়তার বেড়াজাল।

এই শ্রম আইনের আলোকে শ্রম আদালতে যে বিচার কার্যক্রম পরিচালিত হয় তা দৃশ্যত ধীরগতির। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আদালত থেকে মালিক পক্ষের বার বার সময় নেয়ার প্রবণতা বিচার পুরো প্রক্রিয়াকে বিলম্বিত করে তোলে। যা সঠিক সময়ে  শ্রমিকের ন্যায় বিচার প্রাপ্তিতে বিরাট অন্তরায়।

তাই শ্রমিকদের অধিকার প্রদান সুনিশ্চিতে শ্রম আইনকে যুগোপযোগী করা দরকার বলে মনে করেন আইনজীবী খুরশীদ আলম খান।

তার মতে এই আইনকে বর্তমান সময়ের বাস্তবতার আলোকে করতে হবে। সেই সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে গতিশীলতা আনতে শ্রম আদালতকে ‘দ্রুত বিচার আদালতের’ মত কার্যকর করতে হবে। তাহলেই হয়তো একদিন  শ্রম আইনকে ‘শ্রমিক বান্ধব আইন’ বলা সম্ভব হবে বলে উল্লেখ করেন খুরশীদ আলম খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনশ্রমশ্রমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাওরে অকাল বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন স্থানীয়রা

পরবর্তী

সোহেল রানার জীবনের গল্প নিয়ে মিউজিক ভিডিও

পরবর্তী
মাসুদ পারভেজ সোহেল রানা

সোহেল রানার জীবনের গল্প নিয়ে মিউজিক ভিডিও

কৃষিতে সাফল্য অর্জনের পথে তিস্তা চরের নারীরা

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT