দেশের উন্নয়নে মালিক-শ্রমিক পরস্পরের প্রতি সুসম্পর্ক ও সহানুভূতিশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমজীবী ও তাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, শ্রমসংক্রান্ত দুর্ঘটনা ও চিকিৎসার জন্য স্কিম চালু করা হবে।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে প্রথমবারের মতো শ্রমজীবীদের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা সহায়তা দেয়া হলো।
এ সহায়তার আওতায় মেডিকেলের ১০ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১১ জন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী এবং মৃত শ্রমিক পরিবারের ৩৭ জনসহ ৬৪ জনকে ৭৯ লাখ টাকার অনুদান দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।
প্রধানমন্ত্রী জানান, বিএনপি আমলে বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু করা এবং বেকার শ্রমিকদের চাকুরী ও পুর্নবাসন প্রক্রিয়া চলমান রেখেছে সরকার।
এর আগে শপথ গ্রহণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান।








