চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধা-ভালোবাসায় ময়মনসিংহে মাহবুবুল হক শাকিলকে স্মরণ

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
১২:২১ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

শ্রদ্ধা-ভালোবাসায় সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলকে স্মরণ করেছে ময়মনসিংহের সাধারণ জনগণসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জহিরুল হকের প্রয়াত সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের কুলখানি অনুষ্ঠিত হয় ময়মনসিংহে তার নিজ বাসভবনে।

এছাড়াও সার্কিট হাউজ মাঠে মাহবুবুল হক শাকিলের জন্য মহানগর আওয়ামী লীগ স্মরণ সভার আয়োজন করে। স্মরণ সভা পরিনত হয় জনসভায়। সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের বলেন, একজন রাজনীতিবিদের জন্য সবচেয়ে প্রয়োজন মানুষের ভালোবাসা। আর মাহবুবুল হক শাকিল সে ভালোবাসার মূর্ত প্রতীক।

Banglabid

ওবায়দুল কাদের বলেন,‘২০ বছর আগে ময়মনসিংহ শহরে শাকিলের পরিবার যেভাবে ছিলো, যে অবস্থায় ছিলো, যে বাসস্থানে ছিলো, যে সম্পদের মধ্যে ছিলো সেটুকুই আছে। তার চেয়ে কি বেড়েছে কিছুই? কিন্তু তাঁর সুযোগ ছিলো একজন মন্ত্রীর চেয়েও বেশি।’

স্মরণ সভার শেষের কয়েক মিনিট আগে বক্তৃতা দেয়ার সুযোগ দিলে আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন,‘এখানে এই মানুষগুলো কার কথা শুনতে এসছে? এটা বুঝতে হবে। আমি তো এখানে বার বার আসবো না। জনপ্রতিনিধি জমিদারসুলভ আচরণ করলে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন পার্টি দেবে না।’

Reneta

দলের নেতা-কর্মী এবং সংসদ সদস্যদের খাই খাই মনোভাব ত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনৈতিক সভা-সমাবেশে কাদের কথা মানুষ শুনতে চায় তা মাথায় রেখে অনুষ্ঠান পরিচালনা করতেও বলেন তিনি।

কোন পকেট কমিটিও দেওয়া যাবে না, চলবে না কোন কোন্দল, বলে হুঁশিয়ারি দিয়ে দলে শৃংখলা ফিরিয়ে আনার কথা বলেছেন ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমেরিকা মাথানত করবে না, কট্টরপন্থী সন্ত্রাসবাদ মুছে ফেলা হবে’

পরবর্তী

আকর্ষনীয় নীল স্যুটে মেলানিয়ার হোয়াইট হাউস জীবন শুরু

পরবর্তী

আকর্ষনীয় নীল স্যুটে মেলানিয়ার হোয়াইট হাউস জীবন শুরু

ট্রাম্পের জন্যে ওবামার ব্যক্তিগত নোট

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT