চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোলাকিয়া হামলার এক বছর: এখনও চলছে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৭
অপরাধ
A A
শোলাকিয়া জঙ্গি হামলা

গত বছরের ৭ জুলাই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলা চালিয়েছিলো জঙ্গিরা। আলোচিত এই হামলার বিষয়ে এখনও তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাত শুরুর আগে সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আজিমুদ্দিন স্কুলের পাশে সন্ত্রাসীরা পুলিশের উপর অতর্কিত আক্রমণ চালায় তারা। ঈদগাহের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের ওপর জঙ্গি হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক গৃহবধূ নিহত হয়। এছাড়া পুলিশের গুলিতে মারা যায় দুই জঙ্গি।

১০ পুলিশ সদস্যসহ আহত হয় কমপক্ষে ১৪ জন। আক্রমণকারীরা বোমা, চাপাতি এবং বন্দুক নিয়ে পুলিশের উপর হামলা চালায়। সেই সময়েই দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে পুলিশ।

ঘটনার তিন দিন পর ১০ জুলাই পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করে। আটক করা হয় জঙ্গি শফিউল ও স্থানীয় জাহিদুল ইসলাম ওরফে তানিমকে। চাঞ্চল্যকর এ মামলায় জঙ্গি শফিউল ও তানিমের আশ্রয়দাতা আনোয়ার হোসেন কিশোরগঞ্জের কারাগারে আছেন।

একই বছরের ৪ আগস্ট ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শফিউল নিহত হন। জঙ্গি হামলার ঘটনায় চলতি বছর ১ জুন বৃহস্পতিবার হামলার মূল পরিকল্পনা, অস্ত্র ও জঙ্গি সরবরাহে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল মাহমুদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।

এর মাত্র এক সপ্তাহ আগেই ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় ১৭ জন বিদেশিসহ ২০ জনকে হত্যা করে তারা। প্রাণ হারার দুই পুলিশ সদস্যও। পরে সামরিক অভিযানে ৬ সন্ত্রাসীর মৃত্যু হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি হামলাশোলাকিয়া ঈদ জামাত
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT