চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোবিজে ভুক্তভোগী নারীর জীবন নিয়ে মাহতাবের উপন্যাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

জমে উঠেছে অমর একুশে বইমেলা। বাঙালির প্রাণের এই মেলায় প্রকাশ হয়েছে গীতিকার, নাট্যকার মাহতাব হোসেনের নতুন উপন্যাস ‘দিলরুবা’।

এর আগে শর্মীলা, রৌদ্র বসন্ত, বেজক্যাম্প হোটেলের মধ্যরাত, নগরে সমুদ্র উপন্যাসগুলো লিখে পরিচিতি পান এই তরুণ লেখক।

দিলরুবা নিয়ে লেখক জানান, বইমেলার অনিন্দ্য প্রকাশ-এর ২৫ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। উপন্যাসে গল্পের ধারণা দিতে গিয়ে লেখক জানান, উদীয়মান সংগীতশিল্পী দিলরুবা অল্পবয়সে এক গানের শিক্ষকের প্রেমে পড়ে যান। খ্রিস্টান ধর্মের রিচার্ডকে বিয়ে করে ঘর ছাড়ে হলিক্রস কলেজে পড়া এই ছাত্রী। ঘরে যখন ফেরে তখন রিচার্ডকে ছেড়ে দিয়ে এসেছে দিলরুবা। সঙ্গে নিয়ে এসেছে মেয়ে অনুকে। কোনো রকম একটা চাকরি জুটিয়ে নিজের পাঁয়ে দাঁড়ানোর চেষ্টা করে। গল্পটা এখানে এসে থেমে যায়, দম নেয়। কেননা গল্পের পরের অংশ যেদিকে গিয়েছে সেটাকে রোমান্টিক থ্রিলার না বলে উপায় কী!

মাহতাব হোসেনের নতুন উপন্যাস দিলরুবার মধ্যে সংকট শুরু না হতেই তৈরি হয় নতুন সংকট। কিন্তু যখন সংকট কেটে যাবে ঝকঝকে রৌদ্রজ্জ্বল আকাশ দেখা যাবে- তার পূর্বে কী ঘটে? সংগীতশিল্পী দিলরুবার জীবনের নতুন সংকট তৈরি হলো এক অদম্য কৌতূহল। অফিসের একঘেঁয়ে জীবন থেকে মুক্তি পেতে কয়েকদিনের ছুটি নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে যায়, একটা ট্যুর গ্রুপের সঙ্গে। প্রকৃতির কাছাকাছি গিয়ে জীবনের নতুন আনন্দ খুঁজে পায়, খুঁজে পায় শারীরিক অজ্ঞাত রোমাঞ্চ। কিন্তু প্রকৃতি বৈরী আচরণ দেখায় যখন ঢাকায় ফিরে আসে।

তিরিশ বছরের রুবা ভেঙে টুকরো টুকরো হয়ে হাজার খণ্ড হয়ে যায়। সেইসব খণ্ড কি কোনো অলৌকিকতা ছাড়া একত্রিত হতে পারে?

মাহতাব হোসেন বলেন, শোবিজ জগতটাই ঝলমলে রঙিন। এর পেছনে ঘটে যায় কিছু কুৎসিত কাজ যার ভুক্তভোগী হয় অনেক নারী। আবার এই শোবিজ যেমন আলোকময় তেমনই আলোকময় করে তোলে সেই নারীকে। এমনই একজন ভুক্তভোগী নারীর জীবনের ঘটনা দিলরুবা। এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো উপন্যাস।

Reneta

জানা যায়, দিলরুবা উপন্যাসের ছাড়সহ মূল্য ১৫০ টাকা। বইমেলা ছাড়াও রকমারি ডটকম, বইফেরি, বুক এক্সপ্রেসসহ বিভিন্ন অনলাইন শপে বইটি পাওয়া যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে বইমেলাউপন্যাসদিলরুবাবইমেলামাহতাব হোসেনরোমান্টিক থ্রিলাররৌদ্র বসন্তশর্মীলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

পরবর্তী

করোনায় মৃত্যু কমে ৫, শনাক্ত ৫ শতাংশে নামল

পরবর্তী

করোনায় মৃত্যু কমে ৫, শনাক্ত ৫ শতাংশে নামল

আফিফ-মিরাজের কাঁধে বাংলাদেশ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT