চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোচনীয় পরাজয়ের কারণে বিএনপির কালো ব্যাজ ধারণ করা উচিত: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
- লিড নিউজ, রাজনীতি
A A
শোচনীয় পরাজয়ের কারণে বিএনপির কালো ব্যাচ ধারণ করা উচিত: কাদের

একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে পুনরায় নির্বাচনের দাবিতে আজ বুধবার কাল ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন: তাদের তো শোচনীয় পরাজয়ের কারণে কালো ব্যাজ ধারণ করা উচিত।

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: নির্বাচনের শোচনীয় পরাজয়ের জন্য তাদের কালো ব্যাজ ধারণ করা উচিত। তারা এত শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে, তাদের এ পরাজয়ের কারণে তাদের কালো ব্যাজ ধারণ করা উচিত। এত বড় একটি রাজনৈতিক দল, কেন্দ্রে তারা খুব কম এজেন্ট দিতে পেরেছে। এজেন্ট দেওয়ার মতো সব ক্ষমতা তাদের নেই। যারা কেন্দ্র পাহারা দেবে বলে নির্বাচনের আগে হুঁশিয়ারি উচ্চারণ করেছে নির্বাচনের দিন তাদের ভোট কেন্দ্রে দেখা যায়নি।

এ সময় বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: এখন তারা এই শোচনীয় পরাজয়ের জন্য কালো ব্যাজ ধারণ করুক এতে করে তাদের নেতা-কর্মীরা এবং দেশবাসী জানতে পারবে তারা কেন কালো ব্যাজ ধারণ করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র এবং উপজেলায় ৩০ ডিসেম্বরের আদলে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ বক্তব্যের সঙ্গে কাদের একমত কিনা জানতে চাইলে তিনি বলেন: ৩০ ডিসেম্বরের নির্বাচন ফ্রি ফেয়ার ইলেকশন। তার (সিইসি) সঙ্গে দ্বিমত প্রকাশের সুযোগ কোথায়? জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে উপজেলা নির্বাচনেও সেভাবেই শিডিউল অনুযায়ী হবে। এতে দ্বিমত প্রকাশের কোন সুযোগ নেই।

বিএনপি এবং জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না, এমন ঘোষণায় আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত করবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: উন্মুক্ত-ই যদি করবো তাহলে এত আয়োজন করে মনোনয়ন ফরম বিতরণ কেন?

Reneta

তিনি যোগ করেন: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এর আগ পর্যন্ত আপনারা বলতে পারেন না কে অংশ নেবে আর কে নেবে না। শেষ মুহূর্তেও অনেকে সিদ্ধান্ত বদল করতে পারে। তাই মনোনয়নপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না।

কোন রাজনৈতিক দল না এলে জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ট্রেনও থেমে থাকবে না বলে দাবি করেন তিনি।

এছাড়া, বিএনপির দলীয়ভাবে নির্বাচন না করলেও তাদের অনেক প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারে বলে ‘আমার কাছে খবর আছে’ বলে সংবাদ সম্মেলনে দাবি করেন কাদের।

তবে, দলীয় মনোনয়নের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে জাতীয় নির্বাচনের মতো দল কঠোর অবস্থানে থাকবে কিনা তা পরিষ্কার করেননি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT