ক্রিকেট

শোক দিবসে বিসিবিতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

শোক দিবসে বিসিবিতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার দুপুরে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি।

বিসিবি প্রাঙ্গণে আয়োজিত শোকসভায় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘১৫ আগস্টের চেয়ে শোকাবহ দিন আর নেই। এমন নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাকাণ্ড আর হয়নি বাংলাদেশে। সারা বাংলাদেশ শোক দিবস পালন করছে। আমরাও করছি। আগেও করেছি। তবে বড়সড়ভাবে বিসিবিতে করা হয়নি। আমরা সবসময় মিলাদ পড়িয়েছি। এবার ভালোভাবেই করতে চেয়েছি সবাই মিলে। এত মানুষ নিয়ে আমরা যে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি সেটা দেখে ভালো লেগেছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া করতে পেরেছি, সেটিই বড় কথা।’

দোয়া মাহফিলে নাজমুল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেটার, বিসিবি পরিচালকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীরা।

বিষয়:নাজমুল হাসান এমপি বিসিবি শোক দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…