চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শোকের দিনে আমি গান রিলিজ দিয়ে উল্লাস করতে পারি না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
বিনোদন
A A

‘সোমবার নেপালের ইউএস বাংলা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫১ জন বাংলাদেশি ও বিদেশি নিহত হন। তাদের লাশের ছবি, তাদের স্বজনদের আহাজারি, কান্নার ছবি ফেসবুকে ঘুরছে। ফেসবুক খুললেই আমরা এমনটা দেখছি। তাদের মতো পুরো বাংলাদেশের সাধারণ মানুষও শোকে বিহ্বল। তারাও এমন দুর্ঘটনায় শোকার্ত। আর তার মাঝে আমি গান রিলিজ করে উল্লাস করবো? এমনটা আমার বিবেচনায় আসে না।’

-উপরের কথাগুলো বলছিলেন ‘পোড়ামন ২’ নির্মাতা রায়হান রাফি। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ি বৃহস্পতিবার কথা ছিলো ইউটিউবে ‘পোড়ামন ২’ ছবির গান রিলিজ করবেন। সে অনুযায়ি প্রচারণাও হয়েছিলে বেশ। কিন্তু গত সোমবার নেপালের ত্রিভুবনে বাংলাদেশি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫১ জনের প্রাণহানী ঘটায় গান রিলিজের ঘোষণা থেকে সরে এসেছেন এই তরুণ নির্মাতা।

রাষ্ট্রীয় শোকের মাঝে গান রিলিজ করার মানসিকতা নেই জানিয়ে চ্যানেল আই অনলাইনকে রাফি আরো বলেন, গোটা দেশে শোকের ছায়া। আজকে রাষ্ট্রীয়ভাবেও সারা দেশে শোক পালন করছে। আর এর মাঝে গান রিলিজ দিতে স্বস্তিবোধ করছি না। তাই গানের রিলিজ দু’দিন পিছিয়ে দিয়েছি। বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তারা আমাদের কাছের মানুষ। হয়তো কারো ভাই, কারো মা, কারো বোন এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। আর এরমধ্যে গান ছেড়ে আমরা উল্লাসে মাততে পারি না। তাছাড়া আমাদের উচিত রাষ্ট্রীয় শোককে সম্মান করা।

শোক কাটিয়েই ‘পোড়ামন ২’-এর প্রচারণায় নামতে চান নির্মাতা। জানালেন: ‘পোড়ামন ২’-এর সব কাজ শেষ। এখন শুধুই প্রমোশন। সিনেমা মুক্তির আগ পর্যন্ত আমরা প্রমোশন করে যাবো। প্রতি সপ্তাহে আমরা টিজার, গান বা ট্রেলার এরকম কিছু একটা দিয়ে যাবো। আর মুক্তির বিষয়টা পুরোটাই প্রযোজনা সংস্থার উপর।

এদিকে একের পর এক আকর্ষণীয় আর ইউনিক পোস্টার প্রকাশ করে আলোচনায় জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’। বছরের শুরুতে পর পর দুই পোস্টার প্রকাশের পর ক’দিন আগেই প্রকাশ পেল ছবির তৃতীয় পোস্টার। সবগুলোই যথারীতি প্রশংসিত। ছবির কেন্দ্রীয় চরিত্র সিয়াম-পূজা। তাদের ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ।

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়ানেপালপূজাপোড়ামন-২রায়হান রাফিলিড বিনোদনশোকসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় পাঠানো হলো বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স

পরবর্তী

নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ

পরবর্তী
সাংবাদিক আহমেদ ফয়সালের মৃত্যুতে ঢাকা রিপোর্টাস ইউনিটির শোক

নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ

নেপাল ট্র্যাজেডি: পাইলট কি দিক ভুল করেছিলেন?

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT