চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেয়ারবাজারে আবারও কিছু ঘটছে কি?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৩ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A

শেয়ারবাজারে টানা দরপতনের পেছনে কোনো কারসাজি আছে কিনা, খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। হুজুগে গা না ভাসিয়ে বিনিয়োগকারীদেরও বিশ্লেষণ করে শেয়ার কেনার আহ্বান জানিয়েছেন তারা। আর এ খাতে সুশাসনের অভাব আছে মন্তব্য করে বাজার ঠিক করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই’র প্রধান সূচক ৬০ পয়েন্ট কমেছে। আর চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৮৭ পয়েন্ট। গত সপ্তাহে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই ডিএসই’র সূচক কমেছে। সেই সঙ্গে কমছে লেনদেনও। এমন অবস্থায় প্রতিদিনই মতিঝিলে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা।

এ অবস্থায় আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শেয়ারবাজারের সার্বিক বিষয়টি আমাদের ভাবাচ্ছে। শেয়ারবাজারের সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের ধৈর্য্য ধারার পরামর্শ দিলেও বিনিয়োগ চোখের সামনে প্রতিদিন হারিয়ে যেতে দেখলে ধৈর্য্য ধরা কঠিন। তারউপরে ৯০ দশকের শেষদিকে ও পরবর্তী সময়ে শেয়ারবাজার ধস-কারসাজির ক্ষত এখনও বিনিয়োগকারীদের মনে দগদগে ঘা এর মতো জ্বলছে।

শেয়ারবাজারে কোনো ধরণের অসঙ্গতি বর্তমানে মাথা চাড়া দিয়ে উঠছে কিনা তা দেখা দরকার। দেশের ব্যাংকিং খাতের নানা ধরণের অস্থিরতা কাটিয়ে ও অনেক চড়াই উৎরাইয়ের পরে বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। এই অবস্থা যেন শেয়ারবাজারে আবারও কোনো ধরণের অসঙ্গতির কারণে সমস্যায় না পড়ে, তা আমাদের কাম্য।

শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মহল বর্তমান সময়ে বিষয়গুলো দেখছেন বলে আমাদের ধারণা। এছাড়া শেয়ারবাজার সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি না থাকার কারণে বারবার এ বিষয়গুলো ঘটছে কিনা, তাও ভেবে দেখা দরকার।

আমাদের আশাবাদ, সংশ্লিষ্টরা বিষয়গুলো গুরুত্ব সহকারের দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেয়ারবাজারশেয়ারবাজার কেলেঙ্কারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভর্তি জালিয়াতদের আজীবন বহিষ্কারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

পরবর্তী

নটরডেম ক্যাথেড্রাল যখন পুড়ছে, তখন আমিও পুড়ছি স্মৃতির অনলে

পরবর্তী

নটরডেম ক্যাথেড্রাল যখন পুড়ছে, তখন আমিও পুড়ছি স্মৃতির অনলে

তাসকিনকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই মোস্তাফিজের

সর্বশেষ

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT