ক্রিকেট

শেহজাদ ঢাকায়, কুমিল্লায় কুশল-থমাস

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশ ক্রিকেটার বিভিন্ন সময়ে মাঠে প্রস্তুত ও খেলায় মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগান মারকুটে ব্যাটার মোহাম্মদ শেহজাদ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে দল পেয়েছেন। ইমরুল-লিটনদের কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলবেন তিনি। একই জার্সিতে আসর মাতাবেন ওশানে থমাস ও কুশল মেন্ডিস।

সোমবার রাজধানীর একটি হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিদেশি খেলোয়াড়দের ডাকে শেহজাদের সঙ্গে ক্যারিবিয়ান পেসার থমাস ও লঙ্কান ব্যাটার কুশলকে টানে ফ্র্যাঞ্চাইজিটি। দলে শহিদুল ও তানভীর ইসলামকেও নিয়েছে কুমিল্লা।

ড্রাফটে ভিক্টোরিয়ানস শুরুর ডাকে টানে উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসকে। দ্বিতীয় ডাকে তামিমকে নিয়েছে ঢাকা। পরে মাশরাফী এবং রুবেলকেও ডেকে নেয় মাহমুদউল্লাহর দল। সাকিবের বরিশালে খেলবেন ক্রিস গেইল।

ডিরেক্ট সাইনিংয়ে ড্রাফটের আগে সরাসরি দল চূড়ান্ত করেছেন কয়েকজন দেশি-বিদেশি ক্রিকেটার। সাকিবকে বরিশাল, মুশফিককে খুলনা, তাসকিন আহমেদকে টেনেছে সিলেট। ক্যাটাগরি ‘বি’ থেকে নাসুম আহমেদকে রেখেছে চট্টগ্রাম।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে থিসারা পেরেরা, নাভিন-উল হক, ভানুকা রাজাপাকসে আগেই নাম লিখিয়েছে খুলনা টাইগার্সের হয়ে। ড্রাফটে তারা টেনেছে সৌম্য সরকারকেও। বরিশালে খেলবেন আফগান স্পিনার মুজিব-উর রহমান, লঙ্কান ব্যাটার ধানুশকা গুনাথিলাকা ও ক্রিস গেইল।

চট্টগ্রামের সঙ্গে চুক্তি করেছেন কেনার লুইস, বেনি হাওয়েল। ড্রাফটে তারা টেনেছে আফিফ-শামিমকে। দিনেশ চান্ডিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন অ্যালেক্সান্ডারকে সরাসরি টেনেছে সিলেট। দলটির হয়ে খেলবেন মোসাদ্দেক, মিঠুন ও আল আমিন।

আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে এবারের বিপিএল আসর।

বিষয়:আফিফ কুমিল্লা ড্রাফট থমাস বঙ্গবন্ধু বিপিএল-২০২২ বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…